শিশু শাকিল হত্যা মামলার দুই আসামি আশুগঞ্জ থেকে গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০১৬, ২৩:৫৫আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৬, ২৩:৫৫

গ্রেফতারের প্রতীকী ছবিনোয়াখালীর কবিরহাট উপজেলার চন্দ্রশুদ্ধি গ্রামে বাইসাইকেল চুরির অভিযোগে আবু তাহের শাকিল (১৩) নামে এক শিশুকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার পাশে একটি কার্গো বোট থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন-দৌলতরামদি গ্রামের মো. আবদুল্লাহ(২১) ও আবুল হাসনাত সুজন(২০)। এ সময় জাকির হোসেন আরিফ (২১) নামে সন্দেহভাজন আরও একজনকে আটক করে পুলিশ। তাদের তিনজনকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ওসি মোক্তার হোসেন জানান, শাকিলকে হত্যার ঘটনায় তার বড় ভাই আবু নাছের বাদী হয়ে মো. আবদুল্লাহ ও সুজনসহ পাঁচ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও তিনজনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর আসামিরা খুলনাসহ বিভিন্ন জেলায় আত্মগোপণ করে। পুলিশ এ পর্যন্ত তিন আসামিকে গ্রেফতার ও একজনকে আটক করে।
উল্লেখ্য, ২০১৫ সালের ২৫ ডিসেম্বর চন্দ্রশুদ্ধি গ্রামের আবু তাহের শাকিলকে বাইসাইকেল চুরির অভিযোগে স্থানীয় ভূঞারহাট বাজার থেকে আবদুল্লাহ, সুজন, সাদ্দাম, লিংকনসহ ৭-৮ জন যুবক তুলে নিয়ে রাতভর নির্যাতন চালিয়ে হত্যা করে। পরদিন বাড়ির পাশে জমি থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের