মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত আসামি ৮ বছর পর গ্রেফতার 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৫ জুলাই ২০২৩, ১৭:২৩আপডেট : ০৫ জুলাই ২০২৩, ১৭:২৩

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি আব্দুস শুক্কুরকে (৭৭) গ্রেফতার করেছে র‌্যাব-৭। সোমবার (৩ জুলাই) কক্সবাজার জেলার সদর থানাধীন রুমানিয়াছড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আব্দুস শুক্কুর কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার গুলগুলিয়াপাড়া এলাকার মৃত আলী রেজার ছেলে। দীর্ঘ আট বছর ধরে তিনি পলাতক ছিলেন। র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নূরুল আবছার বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন। 

বুধবার (৫ জুলাই) সংবাদ মাধ্যমে পাঠানো র‌্যাব-৭ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আব্দুস শুক্কুরের বিরুদ্ধে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় কক্সবাজার জেলার মহেশখালী এলাকায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগ পাওয়ায় তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়। তদন্তকারী সংস্থা তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করে। ২০১৫ সালের ২১ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আব্দুস শুক্কুরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আব্দুস শুক্কুর ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের বিপক্ষে সরাসরি অবস্থান নিয়ে কক্সবাজার জেলার মহেশখালী, কুতুবদিয়া, পেকুয়া এলাকায় মুক্তিকামী মানুষকে হত্যাসহ পাকিস্তানি হানাদার বাহিনীর দোসর হিসেবে গণহত্যা, নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধ করেন। গ্রেফতার এড়াতে ছদ্মনাম ধারণ করে নাম ও ঠিকানা পরিবর্তন করে দীর্ঘ আট বছর ধরে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করেন। সবশেষ কক্সবাজার জেলার সদর থানা এলাকায় বসবাস শুরু করেন।

/আরআর/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম