কনস্টেবলের প্রেমের টানে বাংলাদেশে এলেন লাতিন আমেরিকার তরুণী

নোয়াখালী প্রতিনিধি
০৭ জুলাই ২০২৩, ১০:৩৭আপডেট : ০৭ জুলাই ২০২৩, ১৫:১৬

প্রেমের টানে এবার নোয়াখালীতে এসে ঘর বাঁধলেন লাতিন আমেরিকার দেশ পেরুর তরুণী আনা কেলি কারাঞ্জা সাওসিডো (৩৩)। তিনি ভালোবেসে বিয়ে করেছেন নোয়াখালীর চাটখিল উপজেলার ঘাটলাবাগ এলাকার বারাই বাড়ির নুর আলমের ছেলে আরমান হোসেনকে। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলায় পুলিশের কনস্টেবল পদে কর্মরত আছেন।

জানা গেছে, ২০১৭ সালে ফেসবুকের মাধ্যমে তাদের পরিচয় হয়। সেখান থেকেই ভালোবাসার সম্পর্ক। ছয় বছরের ভালোবাসা এবার সম্পন্ন হয় বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়ার মাধ্যমে। গত ২ জুলাই বাংলাদেশে আসেন কারাঞ্জা সাওসিডোর। ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে রিসিভ করতে ছুটে যান আরমান হোসেন।

ওই দিনই দুজনে বিয়ে করেন। কিছু দিন ঢাকায় অবস্থানের পর ৬ জুলাই (বৃহস্পতিবার) চাটখিলে আসেন। বর্তমানে তারা চাটখিল এলাকার বাড়িতেই বসবাস করছেন। সেখানে নববধূকে দেখতে ছুটে আসছেন আশপাশের মানুষ। ভিনদেশি পুত্রবধূ পেয়ে খুশি আরমানের পরিবারও।

আরমান হোসেন বলেন, মোবাইলে পরিচয় এবং বন্ধুত্ব। ছয় বছর আমাদের মোবাইলেই কথা হয়েছে। তাকে কখনও সরাসরি দেখার সুযোগ হয়নি। আমরা দুজনে মিলেই বিয়ের সিদ্ধান্ত নিই। সে অনুযায়ী বাংলাদেশ এলে বিয়ে করি। আমাদের নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া চাই।

বাংলা বলতে না পারা সাওসিডো ইংরেজিতে বলেন, আমি নিজ ইচ্ছায় আমাদের ভালোবাসার সম্পর্ককে টিকিয়ে রাখতেই আরমানের কাছে ছুটে এসেছি। আমরা যেন সুখী হতে পারি সে জন্য সবার কাছে দোয়া চাই।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
স্ত্রী গৃহকর্মী নন, বিয়ে কোনও সেবাদানের চুক্তিও নয়: বোম্বে হাইকোর্ট
ভারতে উচ্চবিত্ত বিয়ের আড়ালে নির্মম সহিংসতা, বাড়ছে উদ্বেগ
প্রেমে পড়লে কি সত্যিই মানুষের দৃষ্টিভঙ্গি বদলে যায়?
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের