কুমিল্লায় প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা

কুমিল্লা প্রতিনিধি
১৫ জুলাই ২০২৩, ০৭:৩০আপডেট : ১৫ জুলাই ২০২৩, ০৭:৩০

কুমিল্লায় প্রকাশ্যে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মারুফ নামে আরও এক যুবক আহত হয়েছেন। শুক্রবার (১৪ জুলাই) বিকালে আদর্শ সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের মধ্যম মাঝিগাছা এলাকার সিঙ্গাপুর গলিতে এ ঘটনা ঘটে। 

নিহতের নাম শহিদুল ইসলাম কাউছার (২৮)। তিনি কুমিল্লা নগরীর ৩ নম্বর ওয়ার্ডের বিষ্ণুপুর এলাকার শওকত হোসেনের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদক বিক্রি নিয়ে বিরোধের জেরে শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। পরে দুই পক্ষই ঘটনাস্থল থেকে সরে এসে আবারও প্রস্তুতি নিয়ে ঘটনাস্থলে যায়। বিকাল সাড়ে ৫টার দিকে অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় প্রতিপক্ষের অস্ত্রের কোপে গুরুতর আহত হন কাউছার। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আমড়াতলী ইউনিয়নের সদস্য (মেম্বার) মো. হাফিজুল ইসলাম বলেন, মাদক সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হাতে খুন হয়েছেন কাউছার। এই এলাকায় মাদকের প্রবণতা বেশি। দুই পক্ষের লোকজনই মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িত। মাঝেমধ্যে সংঘর্ষে জড়ায়। আজ খুনের ঘটনা ঘটেছে। 

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) মো. কামরান হোসেন বলেন, ঘটনাস্থলে গিয়েছি। বিষয়টি নিয়ে তদন্ত চলমান। সংঘর্ষের সময় কাদের কী ভূমিকা ছিল, তা খোঁজার চেষ্টা করছি। সিসিটিভির ফুটেজ সংগ্রহ করার চেষ্টা করছি। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেফতার করা হবে।

/এএম/
সম্পর্কিত
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
ডাম্বেল দিয়ে বড় ভাইকে হত্যা: কিশোর উন্নয়ন কেন্দ্রে ছোট ভাই
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম