দ্বিগুণ ভোটে ছেংগারচর পৌরসভার মেয়র হলেন নৌকার প্রার্থী

চাঁদপুর প্রতিনিধি
১৭ জুলাই ২০২৩, ২৩:১৮আপডেট : ১৭ জুলাই ২০২৩, ২৩:১৮

চাঁদপুর মতলব উত্তরের ছেংগারচর পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকে ১৩ হাজার ছয় ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরিফ উল্ল্যাহ সরকার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নুরুল হক সরকার নারিকেল গাছ প্রতীকে পেয়েছেন ছয় হাজার ৩৪৭ ভোট।

এ ছাড়া আরেক স্বতন্ত্র প্রার্থী আবদুল ওয়াদুদ মাস্টার মোবাইল ফোন প্রতীকে পেয়েছেন এক হাজার ৬৬৯ ভোট ও জাতীয় পার্টির প্রার্থী মো. সেলিম হোসেন লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৪৩৬ ভোট। সোমবার (১৭ জুলাই) সন্ধ্যায় উপজেলা হলরুমে নির্বাচনের ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন।

নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, পৌর নির্বাচনে মেয়র পদে চার জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তারা হলেন আওয়ামী লী মনোনীত প্রার্থী মো. আরিফ উল্লাহ সরকার (নৌকা), জাতীয় পার্টি মনোনীত মো. সেলিম হোসেন (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী মো. নুরুল হক সরকার (নারিকেল গাছ) ও স্বতন্ত্র প্রার্থী আব্দুল ওয়াদুদ মাস্টার (মোবাইল)। সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে এখানে নির্বাচন অনুষ্ঠিত হয়। 

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৫০ জন এবং তিনটি সংরক্ষিত ওয়ার্ডে ১৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সাধারণ কাউন্সিলর পদে ১ নম্বর ওয়ার্ডে সবুজ মিয়া, ২ নম্বর ওয়ার্ডে মো. হারিছ খান, ৩ নম্বর ওয়ার্ডে মো. জাহাঙ্গীর আলম, ৪ নম্বর ওয়ার্ডে শাহজালাল মুফতি, ৫ নম্বর ওয়ার্ডে আব্দুল মান্নান, ৬ নম্বর ওয়ার্ডে আমান উল্লাহ, ৭ নম্বর ওয়ার্ডে আনোয়ার হোসেন, ৮ নম্বর ওয়ার্ডে শাহজাহান মোল্লা ও ৯ নম্বর ওয়ার্ডে বোরহান উদ্দিন নির্বাচিত হয়েছেন। পাশাপাশি সংরক্ষিত কাউন্সিলর পদে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে সালমা পাটোয়ারী (চশমা); ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে আকলিমা (আনারস) এবং ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে নুরুন্নাহার (আনারস) নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, আইনি জটিলতা কাটিয়ে দীর্ঘ ৯ বছর পর ছেংগারচর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। পৌরসভার ৯টি ওয়ার্ডের ১৬টি ভোটকেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পৌরসভায় মোট ভোটার ৩৩ হাজার ৩৩৬ জন।

/এএম/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের