চট্টগ্রামে ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১০১

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৮ জুলাই ২০২৩, ১৮:১০আপডেট : ১৮ জুলাই ২০২৩, ১৮:১০

চট্টগ্রামে ডেঙ্গুতে আরও দুই জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ জুলাই) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে দেওয়া প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এই জেলায় মোট ২০ জনের মৃত্যু হলো। পাশাপাশি মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও ১০১ জন এই রোগে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছর আক্রান্ত হলেন এক হাজার ৫৬৫ জন।

সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চট্টগ্রামে ডেঙ্গুতে আরও দুই জন মারা গেছেন। তারা হলেন জেলার আনোয়ারা থানাধীন রাজিব ধরের মেয়ে রাজেশ্বরী ধর (১০)। সে ডেঙ্গু উপসর্গ নিয়ে শনিবার (১৫ জুলাই) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়। সোমবার তার মৃত্যু হয়। অপরজন ইলিনা হক (৩৫)। তিনি চন্দনাইশ উপজেলার মহিউদ্দিনের মেয়ে। তিনি সোমবার চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। ওই দিনই চিকিৎসাধীন অবস্থায় মারা যান।’

সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় আরও ১০১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে সরকারিতে ৬৬ ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫ জন। বর্তমানে হাসপাতালগুলোতে চিকিৎসাধীন আছেন ২৩০ রোগী।

সুজন বড়ুয়া বলেন, ‘জুলাই মাসে এক হাজার ১০০ জন ডেঙ্গুতে আক্রান্ত হন; এর মধ্যে মারা গেছেন ১১ জন। জুনে আক্রান্ত ২৮২ মৃত্যু ৬; মে-তে আক্রান্ত ৫৩, এপ্রিলে ১৮, মার্চে ১২, ফেব্রুয়ারিতে ২২ ও জানুয়ারিতে ৭৭ জন আক্রান্ত হন। জানুয়ারিতে আক্রান্তদের মধ্যে মারা গেছেন তিন জন। আক্রান্তদের মধ্যে পুরুষ ৬৮৭, নারী ৪২৪ ও শিশু ৩৫৩ জন। মারা যাওয়া ২০ জনের মধ্যে ১০ জনই শিশু। বাকিদের মধ্যে পুরুষ ছয় ও নারী চার জন।

/এফআর/
সম্পর্কিত
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী