স্ত্রীকে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৯ জুলাই ২০২৩, ১৮:৪৯আপডেট : ১৯ জুলাই ২০২৩, ১৮:৫৭

চট্টগ্রামের ফটিকছড়িতে যৌতুক না পেয়ে স্ত্রীকে খুনের দায়ে মো. মহিউদ্দিন (২৮) নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। বুধবার (১৯ জুলাই) জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক ফেরদৌস আরা এ রায় দেন। দণ্ডিত ব্যক্তি ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন দাঁতমারা ইউনিয়নের বড় বেতুয়া এলাকার মো. নুরুর ছেলে।

আদালতের বিশেষ পিপি খন্দকার আরিফুল আলম বলেন, একই রায়ে আদালত দণ্ডিত আসামিকে তিন লাখ টাকা অর্থদণ্ড করেন। রায় ঘোষণার সময় আসামি মহিউদ্দিন আদালতে উপস্থিত ছিলেন। একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় তার বাবা নুরু ও মা জরিনা বেগমকে খালাস দেওয়া হয়।

আদালত সূত্র জানায়, ২০১৯ সালে ১৪ আগস্ট রাতে স্ত্রী সুমি আক্তারকে খুন করে স্বামী মহিউদ্দিন। এক লাখ টাকা যৌতুক না পেয়ে তাকে খুন করে। এ ঘটনায় নিহতের বাবা আবু বক্কর ছিদ্দিক বাদী হয়ে তাদের তিন জনকে আসামি করে মামলা করেন। পুলিশ তদন্ত শেষে তিন জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। ২০২১ সালের ৫ জানুয়ারি চার্জ গঠনের মধ্যে দিয়ে এ মামলায় বিচার শুরুর আদেশ দেন আদালত। আট জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বুধবার আদালত এ মামলার রায় দেন।

/এফআর/
সম্পর্কিত
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের