দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি নিহত

ফেনী প্রতিনিধি
২০ জুলাই ২০২৩, ০৩:৪৪আপডেট : ২০ জুলাই ২০২৩, ০৩:৪৪

দক্ষিণ আফ্রিকার বেলকম শহরে সন্ত্রাসীদের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। মো. বেলাল হোসেন (৫০) নামে ওই ব্যক্তি ফেনীর দাগনভূঞা উপজেলার উত্তর চাঁদপুর গ্রামের আবু তাহের কোম্পানি বাড়ির মো. ইউনুস মিয়ার ছোট ছেলে।  

সোমবার (১৭ জুলাই) দক্ষিণ আফ্রিকার সময় সকালে সাড়ে ৯টার দিকে তাকে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে গুলি করে সন্ত্রাসীরা। তার মৃত্যুর খবরে বাড়িতে চলছে মাতম।

নিহতের বড় ভাই মো. মোস্তফা বলেন, ওই দেশে অবস্থানরত স্বজনদের মাধ্যমে তারা জানতে পারেন যে বেশ কিছু দিন ধরে স্থানীয় সন্ত্রাসীরা বেলালের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিলেন। তিনি চাঁদা দিতে চাননি।

এতে সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে গতকাল সকালে দোকানে ঢুকে তাকে গুলি করলে তিনি দোকানেই লুটিয়ে পড়েন। এরপর সন্ত্রাসীরা দোকানের ক্যাশবাক্স ভেঙে টাকা নিয়ে চলে যায়। পরে স্থানীয় লোকজন এগিয়ে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সেখানকার হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বেলাল হোসেনের লাশ দেশে আনার প্রস্তুতি চলছে বলে জানান তার বড় ভাই।

১৬ বছর আগে দক্ষিণ আফ্রিকায় পাড়ি দেন বেলাল হোসেন। তার পরিবার জানায়, সেখানে তাদের আরও বেশ কয়েকজন আত্মীয়স্বজন আছেন। বেলাল সে দেশে যাওয়ার পর কিছুদিন চাকরি করেন। তারপর নিজেই ব্যবসা শুরু করেন। বাড়িতে তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে আছে। তিনি নিয়মিত বাড়িতে টাকা পাঠাতেন। তার মৃত্যুর খবরে বাড়িতে চলছে মাতম।

/ইউএস/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের