ব্রাহ্মণবাড়িয়ায় মন্দিরের প্রতিমা ভাঙচুরের অভিযোগে একজন আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২১ জুলাই ২০২৩, ০৩:৪৬আপডেট : ২১ জুলাই ২০২৩, ০৩:৪৯

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের নিয়ামত দুর্গা মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পরই স্থানীয়দের সহযোগিতায় খলিল মিয়া (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটককৃত খলিল মিয়া নাসিরনগর উপজেলার চটিপাড়া গ্রামের মোতালিব মিয়ার ছেলে।

প্রতিমা ভাঙচুরের খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসক মো. শাহগীর আলম ও পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিয়ামত সার্বজনীন দুর্গা মন্দিরের সভাপতি জগদীশ দাস বলেন, রাতে হঠাৎ কোনও কিছু বুঝে উঠার আগেই খলিল মিয়া নামে এক ব্যক্তি মন্দিরের প্রতিমা ভাঙচুর করতে থাকেন। এ ঘটনায় হিন্দু সম্প্রদায়ের লোকজনের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়। একপর্যায়ে স্থানীয়রা ধাওয়া করে অভিযুক্ত ব্যক্তিকে আটক করেন। খবর পেয়ে সরাইল থানা পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্ত খলিলকে আটক করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে জেলা পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন বলেন, মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তবে কী কারণে প্রতিমা ভাঙচুর করেছে সে বিষয়ে এখনও কিছু জানায়নি খলিল। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি। খলিলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

/এলকে/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম