কারাগারে বসে পরীক্ষা দেওয়া দুই ছাত্রীর একজন পাস করেছে

কুমিল্লা প্রতিনিধি
২৮ জুলাই ২০২৩, ১৫:৪০আপডেট : ২৮ জুলাই ২০২৩, ২১:৪৬

কুমিল্লা কারাগারে বসে এবার এসএসসি পরীক্ষা দেওয়া দুই ছাত্রীর মধ্যে একজন পাস করলেও অপরজন ফেল করেছে। শুক্রবার (২৮ জুলাই) এসএসসির ফল প্রকাশের এ তথ্য জানা গেছে।

কারাগারে বসে পরীক্ষা দেওয়া দুই শিক্ষার্থী কুমিল্লার মেঘনা উপজেলার মানিকারচর সাহেরা লতিফ মেমোরিয়াল গার্লস হাইস্কুলের ও দাউদকান্দি উপজেলার সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের।

দাউদকান্দির সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম বলেন, আমাদের বিদ্যালয়ের ওই ছাত্রী একটি হত্যা মামলার আসামি হয়ে কারাগারে যায়। গত বছর সে অকৃতকার্য হয়েছিল। এবারের পরীক্ষায় গণিতে পাস করেছে। সে জিপিএ ৩.৬১ এ পেয়েছে। সে বর্তমানে জামিনে বাইরে আছে। আমাদের স্কুলে এবারের পরীক্ষায় ৮৯ দশমিক ৭১ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৪৩ জন।

মানিকারচর সাহেরা লতিফ মেমোরিয়াল গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক আবুল কালাম ভূঁইয়া বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, এই ছাত্রী পারিবারিক একটি বিষয় নিয়ে কারাগারের সেফহোমে ছিল। এ সময় সে পরীক্ষা দেওয়ার ইচ্ছে প্রকাশ করলে কারাকর্তৃপক্ষ সেই সুযোগ করে দেয়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সে পদার্থ বিজ্ঞানে অকৃতকার্য হয়েছে। অন্যসব বিষয় পাস করেছে। সে ফল প্রকাশের আগেই থেকেই জামিনে আছে। এই বিদ্যালয়ের পাশের হার ৯৮ দশমিক ২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১১ জন।  

কুমিল্লা কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, দুই শিক্ষার্থী কুমিল্লা কারাগার থেকে পরীক্ষা দিয়েছে। আমরা তাদের পরীক্ষার ব্যবস্থা করেছি। কিন্তু ফল প্রকাশের আগেই তাদের জামিন হয়ে যায়।

/এফআর/
সম্পর্কিত
পরিবর্তন আসতে পারে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচিতে 
এসএসসি পরীক্ষা শেষে দুই বন্ধু নামলো নদীতে, প্রাণ গেলো ২ জনেরই
দুই এসএসসি পরীক্ষার্থীর শরীরে ৫১ সেলাই, কুপিয়েছে কারা
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের