মিছিল থেকে পুলিশের ওপর হামলা, জামায়াতের ৫৪২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 
৩০ জুলাই ২০২৩, ০১:৪৬আপডেট : ৩০ জুলাই ২০২৩, ০১:৪৬

চট্টগ্রামে বিক্ষোভ মিছিল থেকে পুলিশের ওপর হামলার অভিযোগে জামায়াতের ৫৪২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। শুক্রবার (২৮ জুলাই) মধ্যরাতে নগরীর ডবলমুরিং থানায় এ মামলা করা হয়। ডবলমুরিং থানার এসআই মনিরুল ইসলাম বাদী হয়ে এ মামলা করেন। শনিবার বিকালে ডবলমুরিং থানার ওসি সাখাওয়াত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, শুক্রবার মিছিল থেকে পুলিশের ওপর হামলার ঘটনায় জামায়াত-শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলায় ৪২ জনের নাম উল্লেখ করে সংগঠনটির ৫০০ নেতাকর্মীকে অজ্ঞাত আসামি করা হয়েছে। ইতিমধ্যে ১৬ জনকে এই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান চলছে। 

পুলিশ জানায়, কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পুলিশের অনুমতি ছাড়াই আগ্রাবাদ বাদামতলি মোড় থেকে জামায়াত-শিবির মিছিল নিয়ে চৌমুহনীর দিকে আসছিল। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপসহ হামলা চালায় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। পরে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। মিছিল থেকে পুলিশের একটি পিকআপ ভাঙচুর করা হয়েছে। হামলায় সিএমপির ডবলমুরিং জোনের সহকারী পুলিশ কমিশনার মুকুল চাকমাসহ তিন পুলিশ সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে ২১ জনকে আটক করে পুলিশ। পরে যাচাই-বাছাই শেষে ১৬ জনকে মামলায় গ্রেফতার দেখিয়ে বাকিদের ছেড়ে দেওয়া হয়।

 

/এমএস/এএম/
সম্পর্কিত
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে সমাবেশ
হামে শিশু মৃত্যুর তদন্ত ও বিচার দাবি জনস্বাস্থ্য সংগ্রাম পরিষদের
ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে উদ্যোগ নেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী 
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান