জন্ম-মৃত্যু একসঙ্গে, পাশাপাশি কবরে দাফন

আবদুল্লাহ আল মারুফ, কুমিল্লা
০৫ আগস্ট ২০২৩, ২৩:৫৮আপডেট : ০৬ আগস্ট ২০২৩, ০০:০৭

একসঙ্গে জন্ম। এরপর থেকে একসঙ্গে বেড়ে ওঠা। পোশাক, জুতা ও গেঞ্জিসহ যাবতীয় সব জিনিস মিলিয়ে পরতো। সবকিছুর মিল দেখে যে কেউ বুঝতো তারা যমজ। শেষদিন পুকুর ঘাটে দুই জোড়া স্যান্ডেল রেখে যেন বলে গেলো তারা আর নেই। একসঙ্গেই চলে গেলো না ফেরার দেশে। শেষমেশ পাশাপাশি কবরে শায়িত হলো। 

বলছি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের ঘোষগাঁও গ্রামের যমজ ভাই মো. হাসান (৮) ও মো. হোসেনের (৮) কথা। মুরাদনগর উপজেলার মৃত কবির হোসেনের ছেলে তারা। শনিবার (৫ আগস্ট) দুপুরে বাড়ির পুকুর ঘাটে বসে খেলছিল হাসান ও হোসেন। হঠাৎ পুকুরে পড়ে ডুবে যায় হাসান। তা দেখে বাঁচাতে নেমে পড়ে হোসেন। এতে দুই ভাইয়েরই মৃত্যু হয়েছে। কিছুক্ষণ পর ঘাটে পড়ে থাকা স্যান্ডেল দেখে তাদের লাশ উদ্ধার করেন স্বজনরা। বিকালে একসঙ্গে জানাজা শেষে পাশাপাশি কবরে দাফন করা হয়।

ঘটনার পর থেকে বিজয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তানভীর হোসেন পারভেজ ওই পরিবারের স্বজনদের সঙ্গে আছেন। তিনি বলেন, ‘তাদের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমেছে। গ্রামের সবার চোখে পানি ঝরছে। যমজ দুই ভাই সবাইকে মাতিয়ে রাখতো। সবাই ভাগনে বলে ডাকতো। কারণ এটা তাদের নানার বাড়ি। একই রকম পোশাক ও জুতা দেখলেই তাদের চেনা যেতো। অনেক আদর করতাম। হঠাৎ এভাবে সবাইকে কাঁদিয়ে তারা চলে যাবে কেউ ভাবতে পারেনি।’

আরও পড়ুন: পুকুর ঘাটে পড়ে আছে স্যান্ডেল, বেঁচে নেই দুই ভাই

তিনি আরও বলেন, ‘এশার নামাজের পর পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী ঘোষগাঁও গ্রামের চৌধুরী বাড়ির মসজিদের সামনে জানাজা হয়েছে। পরে পারিবারিক কবরস্থানে পাশাপাশি তাদের দাফন করা হয়েছে।’

স্থানীয় সূত্রে জানা গেছে, হাসান ও হোসেনের বাবার বাড়ি মুরাদনগরে। এক বছর আগে তাদের বাবা ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছেন। মারা যাওয়ার আগে ঘোষগাঁও গ্রামে বাড়ি করার জন্য জমি কিনে রেখে যান। বাড়ি করার সময় জমির এক পাশে পুকুর কেটে ঘরের ভিটা বানান তাদের মা। পুকুরটি অনেক গভীর। শনিবার দুপুরে পুকুর ঘাটে বসে খেলছিল দুই ভাই। হঠাৎ এক ভাই পুকুরে পড়ে গেলে আরেক ভাই বাঁচাতে নেমে যায়। এতে দুই জনেরই মৃত্যু হয়। পরে পুকুর থেকে লাশ উদ্ধার করেছেন স্বজনরা। 

সদর দক্ষিণ থানার ওসি দেবাশীষ চৌধুরী বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গেছে পুলিশ। স্বজনদের কোনও অভিযোগ না থাকায় আবেদনের ভিত্তিতে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি