ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি
০৮ মে ২০২৫, ১৩:৫৪ আপডেট : ০৮ মে ২০২৫, ১৩:৫৪

ময়মনসিংহে কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে মো. ইদ্রিস আলী (৫৭) নামে একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ মে) বেলা ১২টার দিকে নগরীর পাটগুদাম এলাকায় এ ঘটনা ঘটে।

মো. ইদ্রিস আলী জেলার ত্রিশাল উপজেলার মিরাপাড়া গ্রামের মৃত শমসের আলীর ছেলে। তিনি নগরীর পাটগুদাম (দুলদুল ক্যাম্প) এলাকায় বোনের বাড়িতে থাকতেন।

বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ রেলওয়ে থানা ওসি মো. আক্তার হোসেন জানান, ইদ্রিস আলীর কোন সন্তান নেই। স্ত্রীও তাকে ছেড়ে চলে গেছে। এমতাবস্থায় গত এক বছর ধরে ময়মনসিংহ নগরীর পাটগুদাম (দুলদুল ক্যাম্প) এলাকায় বোনের বাড়িতে থাকতেন। রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। এরইমধ্যে তিনি স্ট্রোক করেন। মানসিকভাবেও হতাশাগ্রস্ত হয়ে পড়েন। ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী  কমিউটার ট্রেনটি জামালপুরের দেওয়ানগঞ্জের দিকে যাচ্ছিল। বেলা ১২টার দিকে পাটগুদাম এলাকা পর্যন্ত আসতেই ট্রেনের নিচে পড়ে যান। এতে মাথা কেটে ঘটনাস্থলেই মারা যান তিনি।

খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

/কেএইচটি/
সম্পর্কিত
৬ ঘণ্টা ধরে উঠানে বাবার লাশ, দাফনে বাধা: মেয়ে বললেন ‘ভাই সব সম্পত্তি একাই নিয়েছেন’
ছোট ছেলে নিখোঁজ, বড় ছেলে দেশের বাইরে-নাসিমা খানের দাফন কোন দিন
অভিনেত্রী নাসিমা খানের মৃত্যু, বাংলা চলচ্চিত্রে এক অধ্যায়ের অবসান
সর্বশেষ খবর
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার