রাজধানীতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো বৃদ্ধের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মে ২০২৫, ১৫:৩৩আপডেট : ০৭ মে ২০২৫, ১৫:৩৩

রাজধানীর কাওরান বাজার এলাকায় ট্রেনের ধাক্কায় মো. লোকমান প্রধানিয়া (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (৭ মে) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক এ তথ্য জানান।

লোকমান চাঁদপুর সদর লালদিয়া গ্রামের মৃত হানিফ প্রধানিয়ার ছেলে। বর্তমানে মেরুল বাড্ডা এলাকায় থাকতেন। দুই ছেলে, এক মেয়ের জনক ছিলেন তিনি।

পথচারী আব্দুল্লাহ নোমান বলেন, কাওরান বাজার মাছ বাজারের বিপরীত পাশে রেল লাইন পার হওয়ার সময় কমলাপুরগামী একটি ট্রেনের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন লোকমান। পরে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃতের শ্যালক তারেক পাটোয়ারী জানান, তার দুলাভাই মেরুল বাড্ডা এলাকায় একটি বেকারিতে চাকরি করতেন। সকালে মগবাজার একটি কাজে বের হয়ে দুর্ঘটনার শিকার হন।

মো. ফারুক বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি আমরা সংশ্লিষ্ট রেলওয়ে থানায় জানিয়েছি।

/এআইবি/কেএইচ/আরকে/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম