ব্রাহ্মণবাড়িয়ায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে চুরি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৭ আগস্ট ২০২৩, ১৬:২০আপডেট : ০৭ আগস্ট ২০২৩, ১৬:২০

ব্রাহ্মণবাড়িয়ায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। রবিবার (৬ আগস্ট) গভীর রাতে শহরের খৈয়াসা-বিরাসার সড়কের পাশে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে এ ঘটনা ঘটে।

ঘটনার পর জেলার সদর থানা পুলিশ, সিআইডি, পিবিআইসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনার পর জেলা শহরের চার স্থানে পুলিশের পক্ষ থেকে চেকপোস্ট বসানো হয়েছে।

পুলিশ ও ভিসা আবেদন কেন্দ্রের কর্মীরা জানান, সোমবার সকাল ৯টার দিকে অফিস খোলার পর চুরির বিষয়টি তাদের নজরে আসে। পরে তারা পুলিশে খবর দেন। ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) বিল্লাল হোসেন জানান, চোরেরা ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের ভবনের পেছনের গ্রিল কেটে বারান্দার খোলা দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে। এ সময় তারা একটি সিসিটিভি ক্যামেরার ডিভিআর, গ্রাহকের ফিঙার প্রিন্টের চারটি পেনড্রাইভ ও নগদ পাঁচ হাজার টাকা নিয়ে গেছে।

তিনি বলেন, এর মধ্যে একটি পেনড্রাইভে ভিসা আবেদনকারীদের বায়োমেট্রিক ডাটা সংরক্ষিত ছিল। সকালে স্টাফরা ভিসা আবেদন কেন্দ্রে এলে চুরির বিষয়টি তাদের নজরে আসে। খবর পেয়ে সদর থানা পুলিশ, সিআইডি ও পিবিআই ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার রহস্য উদঘাটনে কাজ শুরু করেছে।

এদিকে চুরি জিনিস উদ্ধারের লক্ষ্যে শহরের বিরাসার, ঘাটুরা, ভাদুঘর ও শিমরাইলকান্দি শেখ হাসিনা সড়কসহ বিভিন্ন স্থানে পুলিশ চেকপোস্ট বসিয়েছে। দ্রুত সময়ের মধ্যে রহস্য উদঘাটনসহ মালামাল উদ্ধার করার লক্ষ্যে মাঠে পুলিশ তৎপর রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
লক্ষ্মীপুরে চুরির অপবাদে শিশুকে ইনজেকশন পুশ করে নির্যাতনের অভিযোগ
ধরা পড়েছে চোর, মুক্তি মেলেনি ‘আলামত’ গরুর!
চোরাই স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ৩ জন গ্রেফতার
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের