ডুবেছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক, যান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৮ আগস্ট ২০২৩, ১৩:৪১আপডেট : ০৮ আগস্ট ২০২৩, ১৩:৪৬

টানা বৃষ্টিতে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় ডুবে গেছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক। এতে মঙ্গলবার (৮ আগস্ট) ভোর থেকে এ সড়কের কসাইপাড়া পাঠানিপুল এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সড়ক বন্ধ থাকায় দুই পাশে কমপক্ষে দুই কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। কিছু কিছু যানবাহন বিকল্প সড়ক বাঁশখালী হয়ে কক্সবাজার ও চট্টগ্রাম শহরে আসা যাওয়া করছে।

ডুবেছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক, যান চলাচল বন্ধ

দোহাজারি হাইওয়ে পুলিশের ওসি খান মোহাম্মদ এরফান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘টানা বৃষ্টিতে পাহাড়ি ঢলের পানি সরাসরি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সড়কের ওপর এখন কোমর সমান পানি। যে কারণে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। সমস্যাটি সোমবার রাত ৯টা থেকে শুরু হয়। তখন বড় গাড়িগুলো ধীরে আসা-যাওয়া করতে পারলেও ভোর থেকে পানি বৃদ্ধি পাওয়ায় তা বন্ধ হয়ে যায়।’

চন্দনাইশ উপজেলার বাসিন্দা আবিদুর রহমান বাবুল জানান, টানা বৃষ্টিতে চন্দনাইশ উপজেলায় বিভিন্ন স্থানে বন্যা দেখা দিয়েছে। বহু পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। চট্টগ্রাম-কক্সবাজার সড়কের কসাইপাড়া পাঠানিপুল এলাকায় সড়কের ওপর কোমর সমান পানি জমেছে। এ কারণে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। অন্তত এক কিলোমিটার এলাকায় পানি রয়েছে। সড়কের দুই পাশে কক্সবাজারগামী এবং চট্টগ্রামগামী অন্তত এক কিলোমিটার করে দুই কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। গাড়িগুলো পানি কমার অপেক্ষায় রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইতালিতে বাঁধনের ওপর হামলায় জড়িত ৫ জন শনাক্ত: বাংলাফ্যাক্ট
ইতালিতে বাঁধনের ওপর হামলায় জড়িত ৫ জন শনাক্ত: বাংলাফ্যাক্ট
যুক্তরাজ্য-ইসরায়েল মুখোমুখি, সম্পর্ক কয়েক দশকের মধ্যে তলানিতে
বিবিসির বিশ্লেষণযুক্তরাজ্য-ইসরায়েল মুখোমুখি, সম্পর্ক কয়েক দশকের মধ্যে তলানিতে
হাল্যান্ডের জোড়া গোলে পোর্তোকে হারালো ম্যানসিটি
চ্যাম্পিয়ন্স লিগহাল্যান্ডের জোড়া গোলে পোর্তোকে হারালো ম্যানসিটি
আমিনবাজারে পুলিশ কর্মকর্তা হত্যার ঘটনায় আরও ৩ জন গ্রেফতার 
আমিনবাজারে পুলিশ কর্মকর্তা হত্যার ঘটনায় আরও ৩ জন গ্রেফতার 
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি