রাঙামাটিতে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ১১

রাঙামাটি প্রতিনিধি
১৭ আগস্ট ২০২৩, ০০:৩৯আপডেট : ১৭ আগস্ট ২০২৩, ০০:৩৯

রাঙামাটির বাঘাইছড়িতে রাস্তা নির্মাণ নিয়ে বিরোধের জেরে ইউনিয়ন আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের মধ্যে সংষর্ষে ১১ জন আহত হয়েছেন।

বুধবার রাতে উপজেলার খেদারমারা ইউনিয়নের দুরছড়ি বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত চার জনকে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বাঘাইছড়ি থানার ওসি ইশতিয়াক আহম্মদ দুই পক্ষের সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‌‘ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।’

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জেলা পরিষদ থেকে দুরছড়ি বাজারে যাওয়ার একটি রাস্তা নির্মাণ করা হচ্ছে। নির্মাণ খরচ কমানোর জন্য বাজারশেড (তাঁবু) নির্মাণের সিদ্ধান্ত নেন বাজার কমিটি ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মদন কান্তি দে। কিন্তু ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুল জালাল বিবল্প সড়ক তৈরি না করে বাজারশেড নির্মাণে বাধা দেন। এ অবস্থায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মদন কান্তি দে লোকজন নিয়ে চায়ের দোকানে বসে থাকা আব্দুল জালাল, সাংগঠনিক সম্পাদক নারায়ণসহ বেশ কয়েকজনের ওপর হামলা চালান। এতে উভয় পক্ষ সংঘর্ষে জড়ালে ১১ জন আহত হন।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. নাছের উদ্দিন বলেন, ‘নিজেদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। তদন্ত কমিটি গঠন করে দোষীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন বলেন, ‘নিজেদের নেতাকর্মীদের মধ্যে একটু ভুল-বোঝাবুঝি হয়েছে। আহতদের চিকিৎসার ব্যবস্থা করেছি আমরা।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অরেবিন্দু চাকমা বলেন, ‘আহত ১১ জনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে চার জনের অবস্থা গুরুতর হওয়ায় খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের এখানে চিকিৎসা চলছে।’

/এএম/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের