লাইভে মাদক সেবন করে কারাগারে, ছাড়া পেয়ে থানার পুকুরে দুধ দিয়ে গোসল

কুমিল্লা প্রতিনিধি
১৯ আগস্ট ২০২৩, ০৪:২০আপডেট : ১৯ আগস্ট ২০২৩, ০৪:২০
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মাদক সেবনের লাইভ ভিডিও প্রচার করে কারাগারে যান এক যুবক। কারাগার থেকে ছাড়া পেয়ে থানার পুকুরে দুধ দিয়ে গোসল করে আর মাদক না খাওয়ার কথা জানান তিনি। এই ভিডিও আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন। পরে ভিডিওটিও ভাইরাল হয়। ঘটনাটি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায়। 
ওই যুবকের নাম মো. ইসমাইল হোসেন নয়ন। তার বাড়ি চৌদ্দগ্রাম পৌরসভার কিং শ্রীপুর গ্রামে।
 
জানা গেছে, ইসমাইল সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ ভিডিও চলাকালে মাদক সেবন করেন। পরে এই ভিডিও ভাইরাল হলে নজরে আসে প্রশাসনের। ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে তাকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়। গত ৪ আগস্ট দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। পরে কারাগার থেকে বের হয়ে বৃহস্পতিবার (১৭ আগস্ট) চৌদ্দগ্রাম থানার পুকুরে দুধ দিয়ে গোসলের আরও একটি ভিডিও করেন তিনি। ওই ভিডিওতে তাকে বলতে শোনা যায়, দুধ দিয়ে গোসল করে ভালো হয়ে গেছেন তিনি। আর এমনটা করবেন না। আর মাদক সেবন করবেন না। 
 
অন্য আরেকটি ভিডিওতে দেখা যায়, তার হাতে একটি দুধের বোতল। দুধ খাচ্ছেন আর বলছেন, ‘সামনে থেকে আর প্লাস্টিক (মাদক) খাবো না। খাবো দুধ। দুধে প্রোটিন আছে।’
 
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বাংলা ট্রিবিউনকে বলেন, জেল থেকে ছাড়া পেয়ে ইসমাইল আমার কাছে আসেন। তিনি তখন আমাকে বলেছেন আর কখনও মাদক সেবন করবেন না। পরেও আমিও তাকে সতর্ক করি। এরপর তিনি থানার পুকুর পাড়ে দুধ দিয়ে গোসলের ভিডিও বানিয়েছেন। এই ভিডিও আমি দেখেছি। যদি আইন লঙ্ঘন করে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
/আরআর/
সম্পর্কিত
ভিয়েতনামের ট্রেন স্ট্রিটে ‘ছাইয়া ছাইয়া’ নাচ, ভারতীয় পর্যটকদের ভিডিও ঘিরে নিন্দার ঝড়
রাজধানীজুড়ে ‘ভাইরাল সিদ্দিকের’ দানবাক্স
দানবাক্স নিয়ে ‘ভাইরাল সিদ্দিক’র কেরামতি!
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের