কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার ৩ যাত্রী নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২১ আগস্ট ২০২৩, ১৫:১২আপডেট : ২১ আগস্ট ২০২৩, ১৫:১২

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোহাগপুরে কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত ও তিন জন আহত হয়েছেন। সোমবার (২১ আগস্ট) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সবাই অটোরিকশার যাত্রী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে আশুগঞ্জ থেকে বিশ্বরোডগামী একটি সিএনজি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে তিন জন মারা যান। আহত হন আরও তিন জন। ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল পাঠান।

দুর্ঘটনায় নিহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের বড়ইবাড়ী এলাকার সোহেল মিয়া (২৭), একই এলাকার জিলানী ( ৮) ও একই ইউনিয়নের শাখাইতি গ্রামের আসকর মিয়া (৬০)। তাদের লাশ ব্রাহ্মণবাড়িয়া খাটিয়া তাহার থানায় রাখা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খাটিয়া থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানান, দুর্ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আহতদেরকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার পরপরই কাভার্ডভ্যানের চালক পালিয়ে যায়। তবে কাভার্ডভ্যান ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

/এফআর/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের