উখিয়ায় রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা

টেকনাফ (কক্সবাজার প্রতিনিধি
২৩ আগস্ট ২০২৩, ০০:১৪আপডেট : ২৩ আগস্ট ২০২৩, ০০:১৪

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে মোহাম্মদ ইউনুস (১৮) নামের এক রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উখিয়ার রাজাপালং ইউনিয়নের কুতুপালং-৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। ইউনুস ওই ক্যাম্পের মো. হামিদ হোসেনের ছেলে। 

ওই ক্যাম্পের কয়েকজন বাসিন্দা জানিয়েছেন, আরসার সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন ইউনুস। তিনি ৮ নম্বর ব্লকের হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ছিলেন। এপিবিএন পুলিশের সোর্স সন্দেহ তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা তাদের। 

ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ আমিন বলেন, ‘ইউনুস মাদ্রাসার ছাত্র ছিল। তার সঙ্গে কারও দ্বন্দ্ব ছিল না। সে আরসা সদস্যদের তথ্য সরবরাহ করছে বলে সন্দেহ করেছিল তারা। সে জন্য আরসার সদস্যরা গুলি করে হত্যা করেছে। ক্যাম্পে একের পর এক হত্যার ঘটনায় আমরা আতঙ্কের মধ্যে রয়েছি।’

১৪-আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পুলিশ সুপার মো. সাইফুজ্জামান বলেন, ‘একদল দুর্বৃত্ত ওই যুবককে গুলি করে করে পালিয়ে যায়। খবর পেয়ে রোহিঙ্গাদের সহযোগিতায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা গেছেন। ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এ ঘটনায় ক্যাম্পের পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত এপিবিএন পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।’

 

/এএম/
সম্পর্কিত
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
ডাম্বেল দিয়ে বড় ভাইকে হত্যা: কিশোর উন্নয়ন কেন্দ্রে ছোট ভাই
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম