খাল পারের সময় পাহাড়ি ঢলে ভেসে যাওয়া মেয়ের লাশ উদ্ধার, মা নিখোঁজ 

বান্দরবান প্রতিনিধি
৩১ আগস্ট ২০২৩, ২৩:৪৮ আপডেট : ৩১ আগস্ট ২০২৩, ২৩:৪৮

বান্দরবানের রোয়াংছড়িতে তৈছাখাল পার হওয়ার সময় পাহাড়ি ঢলে মা ও মে‌য়ে ভেসে গেছে। প‌রে স্থানীয়রা খোঁজাখুঁজি করে মে‌য়ের লাশ উদ্ধার কর‌তে পারলেও এখনও নিখোঁজ মা।

ভেসে যাওয়া মায়ের নাম মাহ্লা খেয়াং (৪২) ও তার মেয়ে মানু খেয়াং (১৬) রোয়াংছ‌ড়ির নোয়াপতং ইউনিয়নের ক্রংলাই পাড়ার বাসিন্দা।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিকালে রোয়াংছড়ির নোয়াপতং ইউনিয়নের তৈছাখাল পারাপারের সময় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রোয়াংছড়ি উপজেলার দুর্গম নোয়াপতং ইউনিয়নের ক্রংলাং পাড়ার বাসিন্দা মাহ্লা খেয়াং ও তার মেয়ে মানু খেয়াং জুমের কাজ শেষ করে বিকাল ৪টার দিকে বাড়ি ফেরার পথে তৈছাখাল পারের সময় পাহাড়ি ঢলে ভেসে যান। নিথর মেয়েকে পেলেও মাকে না পেয়ে সন্ধ্যায় বিষয়টি পুলিশকে জানান স্থানীয়রা।

এদিকে রাত ও এলাকা‌টি দুর্গম হওয়ায় ও যাতায়াত ব্যবস্থা না থাকায় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযানে ঘটনাস্থলে যেতে পারেননি।

এ বিষয়ে নোয়াপতং ইউনিয়নের চেয়ারম্যান চনুমং মার্মা বলেন, জুম থেকে কাজ শেষে বাড়ি ফেরার পথে খাল পারের সময় পানির স্রোতে মা ও মে‌য়ে ভেসে যায়। পরে স্থানীয়রা মেয়ের লাশ উদ্ধার করতে পারলেও মা এখনও নিখোঁজ রয়েছেন।

রোয়াংছড়ি থানার ওসি আব্দুল মান্নান বলেন, পাহাড়ি ঢলে মা-মেয়ে ভেসে যাওয়ার খবর পেয়েছি। মেয়ের লাশ উদ্ধার হয়েছে। ঘটনাস্থলটি রোয়াংছড়ি সদর থেকে ৩০ কিলোমিটার দুরে। এরমধ্যে ২০ কিলোমিটার গাড়ীতে ও ১০ কিলোমিটার পায়ে হেটে যেতে হবে। দুর্গম এলাকা হওয়ায় রাতে যাওয়া সম্ভব হয়নি। ভোরবেলায় মাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের সদস্যসহ আমরা ঘটনাস্থলে যাবো।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক