মোবাইলে প্রেম, পালিয়ে এসে দেখেন প্রেমিক দৃষ্টিহীন

নোয়াখালী প্রতিনিধি
০১ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৩৮আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৩৮

মোবাইলে পরিচয় দুই জনের। এক বছর ধরে চলে কথোপকথন। একপর্যায়ে তা গভীর প্রেমে রূপ নেয়। সবশেষ প্রেমের টানে দুই সন্তানের জননী চলে আসেন প্রেমিকের বাড়িতে। এসে দেখেন তার প্রেমিক দৃষ্টিহীন। অতপর ভাগ্যের ওপর ছেড়ে দিয়ে বিয়ের বন্ধনে আবদ্ধ হন দুই জন। গতকাল বৃহস্পতিবার রাতে নোয়াখালীর হাতিয়া উপজেলার চরঈশ্বর ইউনিয়নের তালুকদার গ্রামে তাদের বিয়ে হয়।

প্রেমিক দৃষ্টিপ্রতিবন্ধী (২৭) যুবক হাতিয়ার চরঈশ্বর ইউনিয়নের তালুকদার গ্রামের বাসিন্দা। প্রেমিকা (২২) ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের বাসিন্দা।

প্রেমিকের বড় ভাই বলেন, ‘এক বছর ধরে ওই নারীর সঙ্গে মোবাইলে প্রেমের সম্পর্ক চলছিল আমার ভাইয়ের। কিন্তু প্রেমিকা বাড়িতে আসার আগ পর্যন্ত এ বিষয়ে কিছুই জানতাম না আমরা। গত শনিবার প্রেমিকা আমাদের বাড়িতে চলে আসে। রাসেল দৃষ্টিপ্রতিবন্ধী হওয়ায় সংসার চালানোর মতো সক্ষমতা নেই। কারণ নিজে একা হাঁটাচলাও করতে পারে না। এসব বিষয় প্রেমিকাকে বুঝিয়ে বলার পরও বিয়ে করার সিদ্ধান্তে অটল থাকে। পরে দুই জনকে নিয়ে হাতিয়া থানায় যাই আমরা। থানা পুলিশ প্রেমিকার পরিবারের সঙ্গে যোগাযোগ করে। কিন্তু তার বাবা-মা এতে সাড়া দেননি। সবশেষ পুলিশের উপস্থিতিতে বৃহস্পতিবার রাতে দুই জনের সম্মতিতে বিবাহ সম্পন্ন করা হয়।’

এ বিষয়ে প্রেমিকা বলেন, ‘ওই যুবকের এক বন্ধুর মাধ্যমে মোবাইলে পরিচয় হয় আমাদের। এরপর থেকে দুই জনের প্রতিদিন মোবাইলে কথা হতো। এতে দুই জনের মধ্যে ভালোবাসা ও আন্তরিকতা সৃষ্টি হয়। আমার দুটি সন্তান আছে। আগের স্বামী ট্রাকচালক। তার সঙ্গে দুই বছর আগে বিচ্ছেদ হয়েছিল। এসব জেনেও আমাকে বিয়ে করবে বলে আশ্বাস দেয়। তবে প্রেমিক দৃষ্টিপ্রতিবন্ধী এটি কখনও বলেনি। বলেছিল, চোখে একটু সমস্যা আছে। এখন যেহেতু চলে এসেছি, সবকিছু ভাগ্যের ওপর ছেড়ে দিয়ে তাকে বিয়ে করেছি।’

এদিকে, বিয়ের পর থেকে এলাকার লোকজন বিয়ে বাড়িতে ভিড় করছেন। তাদের প্রেমের গল্প শুনে অনেকে অবাক হয়েছেন। বাড়িতে আসা লোকজনকে মিষ্টি খাওয়াচ্ছেন ওই পরিবারের সদস্যরা।

হাতিয়া থানার ওসি আমির হোসেন বলেন, ‘প্রেমিকের বড় ভাই থানায় এসে ঘটনাটি আমাদের জানান। পরে পুলিশ পাঠিয়ে প্রেমিক-প্রেমিকাকে থানায় আনা হয়। প্রেমিকার বাবা-মায়ের সঙ্গে যোগাযোগ করেছি আমরা। কিন্তু তারা আসেননি। যেহেতু দুই জন প্রাপ্তবয়স্ক তাই তাদের সম্মতিতে বিয়ের কাজ সম্পন্ন করা হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
স্ত্রী গৃহকর্মী নন, বিয়ে কোনও সেবাদানের চুক্তিও নয়: বোম্বে হাইকোর্ট
ভারতে উচ্চবিত্ত বিয়ের আড়ালে নির্মম সহিংসতা, বাড়ছে উদ্বেগ
প্রেমে পড়লে কি সত্যিই মানুষের দৃষ্টিভঙ্গি বদলে যায়?
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি