কক্সবাজারে সমুদ্র বিজ্ঞান মেলা শুরু

কক্সবাজার প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০২৩, ২০:০৭আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ২০:০৭

বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের (বোরি) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কক্সবাজারে দুই দিনের সমুদ্র বিজ্ঞান মেলা শুরু হয়েছে। শুক্রবার (০৮ সেপ্টেম্বর) সকালে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জিয়াউল হাসান প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে মেলার উদ্বোধন করেন।

মেলা উদ্বোধনের আগে সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে বোরির মহাপরিচালক ও অতিরিক্ত সচিব মঈনুল ইসলাম তিতাসের সভাপতিত্বে আলোচনা সভা হয়। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান। এ সময় বিশ্ববিদ্যালয়, কলেজের বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী, বিভিন্ন সরকারি দফতরের প্রতিনিধিসহ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানী ও গবেষকরা উপস্থিত ছিলেন। পরে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। মেলায় সমুদ্র বিজ্ঞান বিষয়ক ২৫টি স্টল বসেছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত রয়েছে এই মেলা।

/এএম/
সম্পর্কিত
ভূমিসেবা মেলাতেও দালাল দিয়ে ‘ভূমিসেবা’
সম্প্রীতির সুতোয় গাঁথা কলারোয়ার ‘তাল মেলা’
কুঠিবাড়িতে বসছে না ঐতিহ্যবাহী মেলা, ‘ভাঙা মন’ নিয়ে ফিরলেন ব্যবসায়ীরা
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান