পিকনিক করে ফেরার পথে বাস-মাইক্রোবাসের সংঘর্ষ, ১২ শিক্ষার্থী আহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৯ সেপ্টেম্বর ২০২৩, ২১:০৪আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ২১:০৪

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যাত্রীবাহী বাসের সঙ্গে পিকনিকের মাইক্রোবাসের সংঘর্ষে ১২ শিক্ষার্থী আহত হয়েছে। শনিবার (০৯ সেপ্টেম্বর) বিকাল পৌনে ৪টার দিকে উপজেলার বুধন্তি ইউনিয়নের বীরপাশা এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে চার জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

আহত শিক্ষার্থীরা হলো মো. হোসেন (১৬) শফিকুল ইসলাম (১৭) তানভীর হোসেন (১৭), রাতুল ইসলাম (১৭), আরিফ হোসেন (১৬), তোফায়েল আহমেদ ফাহিম (১৬), ফারজানা আক্তার (১৭), রামিম হোসেন (১৬), জেসন (১৬), মো. নোমান (১৬), রাহুল (১৫) ও তামিম (১৫)। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া শহরের পশ্চিম পাইকপাড়া থেকে সমীকরণ প্লাস কোচিং সেন্টারের অন্তত ৬০ জন এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থী একাধিক মাইক্রোবাসে সকালে হবিগঞ্জের সাতছড়ি উদ্যানে পিকনিক করতে যায়। বিকালে ফেরার পথে বিজয়নগর উপজেলার বীরপাশা এলাকায় মাধবপুরগামী দিগন্ত পরিবহনের বাসের সঙ্গে তাদের একটি মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের ১২ শিক্ষার্থী আহত হয়। তাদের উদ্ধার করে প্রথমে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শী বিজয়নগরের বাসিন্দা আশিকুল ইসলাম বলেন, ‘হঠাৎ যাত্রীবাহী বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষ হয়েছে। সঙ্গে সঙ্গে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠাই আমরা।’

সমীকরণ প্লাস কোচিং সেন্টারের শিক্ষক মো. ফাহিম বলেন, ‘সাতছড়ি উদ্যানে পিকনিক করে মাইক্রোবাসযোগে আমরা ব্রাহ্মণবাড়িয়ায় ফিরছিলাম। পথে ঘটেছে দুর্ঘটনা। এতে ১২ শিক্ষার্থী আহত হয়। তারা এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থী।’

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মেডিক্যাল কর্মকর্তা আরিফুজ্জামান বলেন, ‘১২ শিক্ষার্থীকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে চার জনকে ঢাকায় পাঠানো হয়েছে। বাকিদের এখানে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বলেন, ‘বাসটি আটক করা হয়েছে। তবে বাসের চালক-হেলপার পালিয়ে গেছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী