এক হাজার ৫৯৪ কেজি চিকিৎসা বর্জ্য উদ্ধার, দুই জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৫ সেপ্টেম্বর ২০২৩, ২০:০৯আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ২০:১৩

চট্টগ্রামে অবৈধ ঝুঁকিপূর্ণভাবে চিকিৎসা বর্জ্য মজুত ও প্রক্রিয়াজাতকরণের অভিযোগে দুই জনকে আসামি করে মামলা করেছে পরিবেশ অধিদফতর। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের সহকারী পরিচালক রোমানা আক্তার বাদী হয়ে নগরীর চান্দগাঁও থানায় মামলাটি দায়ের করেন। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) ও চিকিৎসা বর্জ্য (ব্যবস্থাপনা ও প্রক্রিয়াজাতকরণ) বিধিমালা, ২০০৮ অনুযায়ী মামলাটি দায়ের করা হয়।

মামলায় খাজা ট্রেডিং (ইউনিট-১ ও ২) নামে একটি প্রতিষ্ঠানের মালিক মো. জুবের আলম (৩৮) ও তার ভাই কারখানার ম্যানেজার মো. জুনায়েদ হোসেনকে (৩০) আসামি করা হয়। পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক হিল্লোল বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেন।

জব্দকৃত ঝুঁকিপূর্ণ চিকিৎসা বর্জ্য

পরিবেশ অধিদফতর সূত্র জানায়, নগরীর চান্দগাঁও থানাধীন হাজীরপুল মাইজপাড়া এলাকায় অবস্থিত খাজা ট্রেডিং (ইউনিট-১ ও ২)-এ বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদফতর। অভিযানে কারখানা দুটি থেকে এক হাজার ৫৯৪ কেজি ঝুঁকিপূর্ণ চিকিৎসা বর্জ্য (ইঞ্জেকশনের খালি ভায়াল, ব্যবহার্য সিরিঞ্জ, সুঁই, ক্যাথেটার, রক্ত সঞ্চালন ব্যাগ, টিউব, ব্যবহার্য প্লাস্টিক ও ধাতব কোটা) জব্দ করা হয়।

পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের উপপরিচালক মিয়া মাহমুদুল হক বলেন, ‘প্রতিষ্ঠান দুটিতে পরিদর্শনকালে দেখা যায়, ২৫-৩০ জন নারী ও পুরুষ শ্রমিক চিকিৎসা বর্জ্য পৃথকীকরণের কাজ করছে। কারখানা দুটির কোনোটিতেই পরিবেশ ছাড়পত্র এবং চিকিৎসা বর্জ্য মজুত ও প্রক্রিয়াজাতকরণের লাইসেন্স নেই। জব্দকৃত ঝুঁকিপূর্ণ চিকিৎসা বর্জ্যগুলো ইনসিনারেটরের মাধ্যমে ধ্বংস করা হয়।’

/কেএইচটি/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী