ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০২৩, ২২:৫৫আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ২৩:২৯

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মাদ্রাসাশিক্ষার্থীকে (১৫) ধর্ষণের অভিযোগে মো. শিহাব উদ্দিন (৩০) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। ভুক্তভোগী শিক্ষার্থীর মায়ের মামলার পরিপ্রেক্ষিতে শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে তাকে গ্রেফতার করা হয়।

শিহাব উদ্দিন হবিগঞ্জের লাখাই উপজেলার সালেহ আহম্মদের ছেলে এবং নাসিরনগর উপজেলার পূর্বভাগ ইউনিয়নের শ্যামপুর জামিয়া ইসলামিয়া তালিমুন্নেছা মদিনাতুল উলুম মহিলা মাদ্রাসার শিক্ষক।

মামলার এজাহারে ভুক্তভোগীর মা উল্লেখ করেন, মাদ্রাসাশিক্ষক শিহাব উদ্দিন দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু তাতে রাজি না হওয়ায় এক সপ্তাহ আগে মাদ্রাসার কক্ষে নিয়ে তাকে ধর্ষণ করে ওই শিক্ষক। এরপর আবারও ধর্ষণ করে। পরে ওই শিক্ষার্থী অসুস্থ হয়ে গেলে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাতে নাসিরনগর থানায় ধর্ষণের অভিযোগে শিহাবকে প্রধান আসামি করে মামলা করেন ওই শিক্ষার্থীর মা। শনিবার দুপুরে অভিযান চালিয়ে শিহাবকে গ্রেফতার করা হয়।

ভুক্তভোগী শিক্ষার্থীর মা সাংবাদিকদের বলেন, ‘মাদ্রাসায় ভর্তি হওয়ার পর থেকে আমার মেয়েকে খারাপ প্রস্তাব দিতো ওই হুজুর। সে প্রস্তাবে রাজি না হওয়ায় আমার মেয়েকে একাধিকবার ধর্ষণ করে। আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাসিরনগর থানার ওসি মো. সোহাগ রানা বলেন, ‘ছাত্রীকে ধর্ষণের কথা ১৬১ ধারায় পুলিশের কাছে স্বীকার করেছে মাদ্রাসাশিক্ষক। শয়তানের প্ররোচনায় পড়ে ওই ছাত্রীকে ধর্ষণ করেছে বলে জানিয়েছে। তাকে আদালতের মাধ্যমে শনিবার দুপুরে কারাগারে পাঠানো হয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি