এপিবিএনের সঙ্গে রোহিঙ্গা ডাকাতদের গোলাগুলি, আটক ১

টেকনাফ প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০২৩, ১৩:৩৩আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১৩:৩৩

কক্সবাজারের টেকনাফে নয়াপাড়া ক্যাম্পে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সঙ্গে ডাকাতদের গোলাগুলির ঘটনায় রফিক ওরফে আব্বুয়া (১৮) নামের একজনকে আটক করা হয়েছে।

রবিবার (১৭ সেপ্টেম্বর) ভোরে টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। আটক আব্বুয়া একই ক্যাম্পের বাসিন্দা। তিনি ক্যাম্পে ডাকাত কামাল বাহিনীর সক্রিয় সদস্য।

১৬ এপিবিএন এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ হাসান বারী নূর বলেন, ক্যাম্পে জকিরের ডেইল সংলগ্ন পাহাড়ি এলাকায় ডাকাত কামাল বাহিনী নাশকতা পরিকল্পনা করছে, এমন খবর পেয়ে ওই এলাকায় এপিবিএন অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি করে। নিজেদের আত্মরক্ষার জন্য পুলিশও পাল্টা গুলি করলে ডাকাতরা পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া করে তাকে আটক করা হয়।

তিনি জানান, তার কাছ থেকে একটি এলজি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়। উদ্ধার অস্ত্রসহ তার বিরুদ্ধে মামলা দিয়ে থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে। 

/এফআর/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন‘চারপাশে ছড়িয়ে ছিল কঙ্কাল-খুলি’, রাখাইনে রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির হত্যাযজ্ঞ
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী