পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতে কাপ্তাই হ্রদের পানি সর্বোচ্চ পর্যায়ে

রাঙামাটি প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০২৩, ১৫:১৪আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১৫:১৪

পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতের কারণে কাপ্তাই হ্রদের পানি বর্তমানে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। এতে হ্রদের তীরবর্তী অঞ্চল পানিতে ডুবে গেছে। পানি বৃদ্ধি পাওয়ায় দ্বিতীয় বারের মতো খুলে দেওয়া হয়েছে বাঁধের জলকপাট।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে বাঁধের ১৬টি গেট ছয় ইঞ্চি করে উঠিয়ে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি অপসারণ করা হচ্ছে।

কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এ টি এম আব্দুজ্জাহের জানান, বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিটের মাধ্যমে আরও প্রায় ২৫ হাজার কিউসেক পানি অপসারণ হচ্ছে। গত ১৫ সেপ্টেম্বর (শুক্রবার) সকাল ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত মোট ১৪ ঘণ্টা বাঁধের গেট খোলা রাখা হয়।

কাপ্তাই হ্রদের পানির ধারণ ক্ষমতা ১০৯ এমএসএল। মঙ্গলবার সকালে হ্রদে পানি মজুত ছিল ১০৮.২৩ এমএসএল। যা অনেকটা বিপদসীমা ছুঁই ছুঁই। জেলার লংগদু, বিলাইছড়ি, বরকল, রাঙামাটি সদর উপজেলার নিম্ন এলাকায় বাড়িঘরে পানি ওঠার পাশাপাশি ফসলের ক্ষতি হচ্ছে।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের