কক্সবাজারে রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০২৩, ১৯:০৯আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১৯:০৯

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এক রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকালে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ক্যাম্প-১৮-তে এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আইয়ুব (৩৫) একই ক্যাম্পের ব্লক-এইচ/৫৬-এর সাব-মাঝি (উপ-কমিউনিটি নেতা) ছিলেন।

৮-আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. আমির জাফর বলেন, ‘মঙ্গলবার বিকালে বালুখালী ক্যাম্প-১৮-এর ব্লক-এইচ/৫৬-এর স্কুলের সামনে রোহিঙ্গা নেতা মোহাম্মদ আইয়ুবকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি ক্যাম্পে আরসার অপরাধ দমনে সোচ্চার ছিলেন। ধারণা করছি, হয়তো তাকে হত্যা করেছে আরসার সন্ত্রাসীরা। হত্যাকারীদের ধরতে অভিযান চলছে।’ 

বালুখালী ক্যাম্প-১৮-এর বাসিন্দা আলী হোসেন বলেন, ‘ক্যাম্পে আরসার অপরাধ কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার ছিলেন মোহাম্মদ আইয়ুব। এর আগে তাকে হত্যার হুমকি দিয়েছিল আরসা সন্ত্রাসীরা। ক্যাম্পে আরসা একাধিক সন্ত্রাসী গ্রুপ সক্রিয়। তারাই একের পর এক হত্যাকাণ্ড ঘটাচ্ছে।’

/এএম/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন‘চারপাশে ছড়িয়ে ছিল কঙ্কাল-খুলি’, রাখাইনে রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির হত্যাযজ্ঞ
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী