পাঁচতলা ভবনের ব্যালকনি থেকে পড়ে পুলিশ সদস্যের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২০ সেপ্টেম্বর ২০২৩, ১৯:১৯আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৩, ১৯:১৯

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) লাইন্সের ব্যারাকের পঞ্চম তলার ব্যালকনি থেকে পড়ে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। বুধবার (২০ সেপ্টেম্বর) ভোরে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই কনস্টেবলের নাম জাহিদুল ইসলাম। তিনি ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জের বাসিন্দা এবং সিএমপির ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগের এসএএফ শাখায় কর্মরত ছিলেন।

সিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) স্পিনা রানী প্রামাণিক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘পাঁচতলা ভবনের ব্যালকনি থেকে পড়ে যাওয়ার পর তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়া হয়। হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত জাহিদুল ইসলাম ২০২০ সালের ৫ মার্চ পুলিশ বিভাগে যোগ দেন।’

তিনি আরও বলেন, ‘চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে বাদ আছর দামপাড়া পুলিশ লাইন্সে তার জানাজা অনুষ্ঠিত হয়। তার মৃত্যুতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার কৃষ্ণ পদ রায় শোক প্রকাশ করেছেন।

/কেএইচটি/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী