বিমানবন্দরে যাত্রীর রাইস কুকারে মিললো দেড় কোটি টাকার সোনা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২২ সেপ্টেম্বর ২০২৩, ১৩:২৪আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৩, ১৩:২৪

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর রাইস কুকার থেকে এক কেজি ৭০০ গ্রাম সোনা উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় এগুলো উদ্ধার করেন বিমানবন্দর কাস্টমস হাউসের কর্মকর্তারা।

উদ্ধার হওয়া সোনার মূল্য এক কোটি ৫০ লাখ টাকা। এ ঘটনায় মোহাম্মদ আলী নামে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা এক যাত্রীকে আটক করা হয়েছে। তিনি হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ এলাকার মোহাম্মদ মুসার ছেলে।

চট্টগ্রাম কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার মো. আহসান উল্লাহ এ তথ্য নিশ্চিত করে বলেন, শুক্রবার সকাল ৭টা ২৪ মিনিটে শারজাহ থেকে এয়ার এরাবিয়ার-জি৯৫২৬ নম্বরের একটি ফ্লাইটে  চট্টগ্রামে আসেন মোহাম্মদ আলী। তাকে সন্দেহ হলে তার মালামাল তল্লাশি করা হয়। তার ব্যাগেজ কেটে একটি রাইস কুকার পাওয়া যায়। যার মধ্যে বিশেষ কৌশলে রাখা এক কেজি ৭০০ গ্রাম সোনা উদ্ধার করা হয়। যার বাজার মূল্য এক কোটি ৫০ লাখ টাকা। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

/এফআর/
সম্পর্কিত
সোয়া কেজি স্বর্ণ নিয়ে শাহজালাল বিমানবন্দরে এসে ধরা তরুণী
প্লেনের ‘ফাঁক-ফোঁকরে’ যেভাবে পাচার হয় স্বর্ণের বড় চালান
চোরাকারবারিদের ‘টার্গেট’ শাহজালাল, ৬ বছরে ৪৭০০ কোটি টাকার স্বর্ণ উদ্ধার
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ