বোনকে সম্পত্তি থেকে বঞ্চিত করা জহর লালের বিরুদ্ধে পাল্টা অভিযোগ

খাগড়াছড়ি প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০২৩, ১৯:১৩আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১৯:১৩

খাগড়াছড়ির রামগড়ে বোনকে সম্পত্তি থেকে বঞ্চিত করা জহর লাল ঘোষের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন বীর মুক্তিযোদ্ধা প্রমোদ বিহারী নাথ। শনিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে রামগড় উপজেলা সংলগ্ন গোধুলী রেস্তোরাঁয় এই সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে জহর লালের বোন গীতা রানী ঘোষ ও রুবী রানী দেবী নামের আরও দুই জন উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে প্রমোদ বিহারী জানান, সম্প্রতি জহর লাল ঘোষ একটি সংবাদ সম্মেলনে সহকারী কমিশনারের সঙ্গে ঘুষ বাণিজ্যে তার সম্পৃক্ততার অভিযোগ তোলেন।

অভিযোগটি মিথ্যা দাবি করে এ মুক্তিযোদ্ধা বলেন, ‘জহর লাল তার বোন গীতা রানী ঘোষকে ওয়ারিশান থেকে বাদ দিয়ে রামগড় পৌরসভার জগন্নাতপাড়াস্থ ২০ শতক জমি আত্মসাতের চেষ্টা করে। এমনকী পারিবারিক রেশন কার্ড থেকে তার বোনকে বাদ দিয়ে দিয়ে স্ত্রী সন্তানদের ওয়ারিশ করেন।’

তিনি আরও জানান, এসব জালিয়াতির বিচার ও সম্পত্তির দাবি চেয়ে তার বোন ভূমি অফিস ও স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নিকট বিচার চাইলে তিনি হিন্দু সম্প্রদায়ের নেতা হিসেবে সুষ্ঠু বিচারে সহযোগিতা করেন।

প্রসঙ্গত, গত ১৬ সেপ্টেম্বর এই বিষয়ে রামগড় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মানস চন্দ্র দাসের বিরুদ্ধে ভূমি বন্দোবস্ত ও স্ত্রীর নামে নামজারিতে ঘুষ চাওয়ার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেন জহর লাল ও তার স্ত্রী উমা রানী ঘোষ। এ সময় বীর মুক্তিযোদ্ধা প্রমোদ বিহারী নাথ সহকারী কমিশনারের ঘুষ কারবারে সহযোগিতা করেন মর্মে অভিযোগ তোলা হয়।

এ বিষয়ে জানতে মানস চন্দ্র দাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘জহর লালের অভিযোগ সম্পূর্ণ মনগড়া এবং ভিত্তিহীন। বিষয়টি সম্পূর্ণ মানবিক। জহর লাল তার বোনকে সম্পত্তি থেকে বঞ্চিত করতে চায়। তার বোন অভিযোগ দিলে বিষয়টি তদন্ত করে দেখা হয়। তদন্তে তার বোনকে সম্পত্তি থেকে বঞ্চিত করার বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণিত হয়।’

/কেএইচটি/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন আজ
প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন বুধবার
শরিয়াহর দোহাই দিয়ে বাবা-মায়ের অধিকার রক্ষার আইনের বিরোধিতা কেন, প্রশ্ন চিফ হুইপের
সর্বশেষ খবর
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার