কাজ শিখে মালিককে হত্যার অভিযোগ

কুমিল্লা প্রতিনিধি
০২ অক্টোবর ২০২৩, ১৯:২০আপডেট : ০২ অক্টোবর ২০২৩, ১৯:২০

কুমিল্লার চান্দিনা উপজেলার চান্দিনা পৌরসভায় ব্যবসায়িক দ্বন্দ্বে মো. আব্দুল আউয়াল (২২) নামে একজনের বিরুদ্ধে সাবেক মালিককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার (১ অক্টোবর) পৌরসভার চার নম্বর ওয়ার্ডের পশ্চিম বেলাশ্বর হাড়িখোলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মো. উজ্জল হোসেন (২২) হাড়িখোলা গ্রামের মোসলেম মিয়ার ছেলে। অভিযুক্ত আউয়াল একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

সোমবার (২ অক্টোবর) দুপুরে বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) খন্দকার আশফাকুজ্জামান।

তিনি বলেন, ‘ঘটনার সংবাদ পেয়ে পুলিশ সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এই বিষয়ে উজ্জলের বাবা মো. মোসলেম উদ্দিন বাদী হয়ে মামলা করেছেন। আসামিকে গ্রেফতারের অভিযান চলছে।’

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চান্দিনা পৌরসভা চার নম্বর ওয়ার্ড পশ্চিম বেলাশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশে লাইটিং ডেকোরেশনের দোকান দিয়ে এলাকায় বিভিন্ন অনুষ্ঠানে লাইটিং ডেকোরেশনের কাজ করতো উজ্জল। আউয়াল, উজ্জল হোসেনের সঙ্গে থেকে লাইটিং ডেকোরেশনের কাজ শিখে। পরে আউয়াল নিজে উজ্জলের দোকানের পাশে আলাদা লাইটিং ডেকোরেশনের দোকান দেয়। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল।

এর জেরে গতকাল রবিবার রাত ৯টায় উজ্জলকে একা পেয়ে আউয়াল ধারালো অস্ত্র দিয়ে তার পিঠে ও ডান হাতের কব্জিতে কুপিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করলে নেওয়ার পথেই মারা যান উজ্জল।

/কেএইচটি/
সম্পর্কিত
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান