রোডমার্চে যাওয়ার পথে বিএনপির গাড়িবহরে হামলা, অভিযোগ আ.লীগের বিরুদ্ধে

নোয়াখালী প্রতিনিধি
০৫ অক্টোবর ২০২৩, ১৯:১৪ আপডেট : ০৫ অক্টোবর ২০২৩, ২০:০৩

বিএনপির রোডমার্চে যাওয়ার পথে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় গাড়িবহরে হামলার অভিযোগ পাওয়া গেছে। এ সময় বিএনপির ১৫ নেতাকর্মী আহত হয় এবং ১৫টি গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ করেছেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য গোলাম মোমিত ফয়সাল।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুরে বসুরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বসুরহাট নতুন বাস টার্মিনালে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়ন ছাত্রদলের কর্মী মো. শুভ (১৯), সুন্দলপুর ইউনিয়ন ৩নং ওয়ার্ড ছাত্রদল নেতা জাহেদুল হক শাহীন (১৮), রিয়াদ (২০), সাদ্দাম (২১), বাবু (১৯), শাওন (১৮), রকি (২০), সুজন (১৯), জিহাদ (১৭), উজ্জ্বল (১৫) সহ ১৫ জন নেতাকর্মী আহত হয়। আহত শুভ ও শাহীনকে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অন্যান্যরা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

জেলা বিএনপির সদস্য গোলাম মোমিত ফয়সাল অভিযোগ করে বলেন, ‘বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কবিরহাট উপজেলা বিএনপির পাঁচ শতাধিক নেতাকর্মী রোডমার্চে যোগ দেওয়ার জন্য গাড়িবহর নিয়ে কোম্পানীগঞ্জ উপজেলার মানিকপুর গ্রামে বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের বাড়িতে যান। সেখান থেকে বেলা পৌনে ১১টার দিকে ফেনীর রোডমার্চে যোগ দেওয়ার জন্য গাড়িবহর নিয়ে নিজ বাড়ি থেকে ফেনীর অভিমুখে যাত্রা করেন মওদুদ আহমদের সহধর্মিণী হাসনা জসীম উদদীন মওদুদ। গাড়িবহরটি বসুরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নতুন বাস টার্মিনাল এলাকায় পৌঁছলে সরকারি দলের নেতাকর্মীরা হামলা চালায়। এতে বিএনপির ১৫ জন নেতাকর্মী আহত হন। ভাঙচুর করা হয় চারটি বাস, ১০টি সিএনজিচালিত অটোরিকশা ও একটি পিকআপ।’

হাসনা জসীম উদদীন মওদুদ বলেন, ‘আমি শান্তিপূর্ণভাবে বিএনপির নেতাকর্মীদের নিয়ে গাড়িবহরে করে রোডমার্চে যাচ্ছিলাম। আমার গাড়ি বাস টার্মিনাল অতিক্রম করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বাড়ির সামনে গেলে আওয়ামী লীগের নেতাকর্মীরা গাড়িবহরে হামলা করে। ওই সময় ১৫টি গাড়ি ভাঙচুর করে এবং অনেক নেতাকর্মীকে আহত করা হয়।’ এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদল বলেন, ‘আমি বর্তমানে ঢাকায় আছি। এ বিষয়ে আমি কিছুই জানি না।’

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিএনপির রোডমার্চে হামলার বিষয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত কোনও অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
‘হামলা-হত্যায় থামবে না সাংবাদিকদের কলম’
প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছি: ইশরাক
প্রধানমন্ত্রী মাদকবিরোধী যুদ্ধ চালিয়ে যেতে নির্দেশ দিয়েছেন: ইশরাক
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
মৃত্যুদণ্ড কার্যকরে বিশ্বে সৌদি আরবের অবস্থান কত?
মৃত্যুদণ্ড কার্যকরে বিশ্বে সৌদি আরবের অবস্থান কত?
ছয় ছেলের কারও ঘরে ঠাঁই পেলেন না ৮৫ বছরের বৃদ্ধা মা, দরজায় বসে কাঁদছেন
ছয় ছেলের কারও ঘরে ঠাঁই পেলেন না ৮৫ বছরের বৃদ্ধা মা, দরজায় বসে কাঁদছেন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এক বছর মেয়াদি বিএডে ভর্তি শুরু
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এক বছর মেয়াদি বিএডে ভর্তি শুরু
সর্বাধিক পঠিত
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক