সোনাগাজীতে স্বর্ণ ব্যবসায়ীকে হত্যা: আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

ফেনী প্রতিনিধি
১০ অক্টোবর ২০২৩, ১৯:৫৭আপডেট : ১০ অক্টোবর ২০২৩, ২০:০০

ফেনীর সোনাগাজীতে স্বর্ণ ব্যবসায়ী অর্জুন ভাদুরীকে হত্যা ও ডাকাতির ঘটনার পরিকল্পনাকারী দুলাল চৌধুরী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। সোমবার (৯ অক্টোবর) সকালে ফেনীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আশেকুর রহমানের আদালতে এ জবানবন্দি দেয় সে। সোনাগাজী মডেল থানার ওসি (তদন্ত) মো. আবুল কাশেম এ তথ্য জানান।

তিনি বলেন, ‘গত বছরের ৩০ অক্টোবর দুপুরে সোনাগাজীর চরচান্দিয়া ইউনিয়নের জমাদার বাজারে ওই স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। এ সময় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে প্রায় ৮০ লাখ টাকার স্বর্ণ লুট করে তারা। পরে চিকিৎসাধীন অবস্থায় অর্জুন ভাদুরী মারা যান। এ ঘটনায় নিহতের জামাই রনি বণিক বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে মামলা করেন।’

ওসি বলেন, ‘দুলাল চৌধুরী ঢাকায় সোনার ব্যবস্যা করতো। সে সোনাগাজীর চরসাভিকারী গ্রামের আবদুছ সালামের ছেলে। স্বর্ণ ব্যবসার আড়ালে সোনার দোকানে ডাকাতি করতো সে। এর আগে, ঢাকার কেরানাগঞ্জে ও বরিশাল গৌরনদী থানায় পৃথক দুটি সোনার দোকান ডাকাতি মামলার আসামি ছিল দুলাল। এছাড়া সে ডাকাতদের কাছ থেকে লুট করা সোনা কম দামে কিনে বিক্রি করতো। নিজের এলাকায় দোকানিকে হত্যা ও ডাকাতির মূল পরিকল্পনাকারী ছিল দুলাল। এছাড়া ঘটনার পর ডাকাতদের তার বাসায় আশ্রয়ও দিয়েছিল।’

রবিবার (৮ অক্টোবর) রাতে র‍্যাব-৭ এর সদস্যরা ঢাকার কদমতলী থানার জুরাইন এলাকা থেকে দুলালকে গ্রেফতার করে। পরে সোনাগাজী থানা-পুলিশের কাছে সোপর্দ করলে পুলিশ তাকে আদালতে পাঠায়। এ ঘটনায় পৃথক অভিযানে এ পর্যন্ত ১৩ জনকে গ্রেফতার করেছে র‍্যাব ও পুলিশ।

/আরকে/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের