ব্রাহ্মণবাড়িয়া-২ উপনির্বাচন

কয়েক মাসের জন্য এমপি হতে ৪ জনের মনোনয়নপত্র জমা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১১ অক্টোবর ২০২৩, ১৫:১৬আপডেট : ১১ অক্টোবর ২০২৩, ১৫:১৬

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের (সরাইল-আশুগঞ্জ) উপনির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে সরাইল সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়। 

বৃহস্পতিবার (১১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার পর থেকে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল শুরু করেন। এর মধ্যে দুপুর পৌনে ১২টার দিকে সরাইল সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. আব্দুল হামিদ (ভাসানী)।

দুপুর পৌনে ১টার দিকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শিক্ষক নেতা মো. শাহজাহান আলম সাজু এবং স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য
জিয়াউল হক মৃধা সহকারী  রিটার্নিং কর্মকর্তার মনোনয়নপত্র দাখিল করেন। অপরদিকে, জাকের পার্টি মনোনীত প্রার্থী জহিরুল ইসলাম জুয়েল জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসে মনোনয়ন পত্র দেন। দুপুর সোয়া ১টা পর্যন্ত এই চার প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।

তবে বিকাল ৪টা পর্যন্ত প্রার্থীরা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা এবং সরাইল ও আশুগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা বরাবর মনোনয়নপত্র দাখিল করতে পারবেন।

এদিকে, প্রার্থীরা মনোনয়নপত্র জমাদান শেষে সাংবাদিকদের কাছে জয়ের বিষয়ে শতভাগ প্রত্যাশা ব্যক্ত করেন।

মনোনয়নপত্র জমা দেওয়া শেষে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহজাহান আলম সাজু, বলেন ১৯৭৫ সনের পর আওয়ামী লীগের কোনও প্রার্থী এই প্রথম দলীয় মনোনয়ন পেয়েছে। আমি আশা করি জনগণের দোয়া এবং ভালোবাসা নিয়ে নৌকা প্রতীকে বিজয়ী হয়ে এই আসনটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিতে পারবো।

অপরদিকে, জাতীয় পার্টির প্রার্থী আব্দুল হামিদ (ভাসানী) বলেন, এর আগেও আমি নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। তবে এবার নির্বাচনটি ভিন্ন প্রেক্ষাপট মনে হচ্ছে। একমাসের জন্য নির্বাচন হলেও এটি সুষ্ঠু হবে বলে আশা করছি। কেননা এরপরই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। আশা করি, নির্বাচন কমিশন এবং সরকার চাইবে না নির্বাচনটি বিতর্কিত হোক। সে প্রত্যাশা থেকেই আমি প্রার্থী হয়েছি। আশা করি সুষ্ঠু নির্বাচন হলে আমি জয়ী হবো।

এদিকে, সাবেক দুই দুইবারের সংসদ সদস্য জিয়াউল হক মৃধা বলেন, আমি এর আগে দুইবারের সংসদ সদস্য ছিলাম। আমার অসমাপ্ত কাজগুলো করার জন্য প্রার্থী হয়েছি। আমি জাতীয় পার্টির এরশাদ ও রওশন এরশাদের অনুসারী হিসেবে স্বতন্ত্র প্রার্থী হয়েছি। কারণ জাতীয় পার্টিতে দুটি গ্রুপের ঝামেলা রয়েছে। যার কারণে আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি। আশা করি নির্বাচনে অতীতের ন্যায় আমি জনগণের দোয়া এবং ভালোবাসা নিয়ে বিজয়ী হবো।

এদিকে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সরওয়ার উদ্দীন জানান, দুপুর পর্যন্ত সরাইলে তিন জন প্রার্থী এবং জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এক প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। বিকাল ৪টা পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র পত্র দাখিল করতে পারবেন।

এদিকে মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে নিজ নিজ দলের প্রার্থী সমর্থকেরা মিছিল সহকারে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসে জড়ো হন। এ সময় মিছিলে মিছিলে মুখরিত হয়ে ওঠে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। সৃষ্টি হয় নির্বাচনি আমেজ।

নির্বাচনী তফসিল অনুযায়ী আগামীকাল বাছাই। আপিল করা যাবে ১৩ থেকে ১৭ অক্টোবর। আপিল নিষ্পত্তি ১৮ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৯ অক্টোবর এবং আগামী ৫ নভেম্বর ভোটগ্রহণ হবে।

/এফআর/
সম্পর্কিত
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচনপোস্টাল ব্যালটে ভোট পড়েছে মাত্র চারটি
১ লাখ ২০ হাজার ভোটে জামায়াতকে হারিয়ে ধানের শীষ বিজয়ী
বিপুল ভোটে জয়ী ধানের শীষের বাদশা, আবারও হারলেন জামায়াতের সোহেল
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের