ব্রাহ্মণবাড়িয়া-২ উপনির্বাচন: মৃত ব্যক্তির ‘স্বাক্ষর’ আনায় এক প্রার্থী অবৈধ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১২ অক্টোবর ২০২৩, ১৮:২৬আপডেট : ১২ অক্টোবর ২০২৩, ১৮:৪৫

ব্রাহ্মণবাড়িয়া-২ শূন্য আসনে (সরাইল-আশুগঞ্জ) উপনির্বাচনে মনোনয়ন বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই বাছাই প্রক্রিয়া অনুষ্ঠিত হয়। এ সময় ছয় প্রার্থীর মধ্যে একজনের প্রার্থিতা বাতিল হয়েছে। 

যাচাই-বাছাই সভায় সভাপতিত্ব করেন উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শাহগীর আলম।

এই উপনির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র দাখিল করেন ছয় প্রার্থী। এরমধ্যে ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী মো. রাজ্জাক হোসেন, স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক মৃধা, জাকের পার্টির জহিরুল ইসলাম (জুয়েল), বাংলাদেশ আওয়ামী লীগের মো. শাহজাহান আলম সাজু, জাতীয় পার্টির মো. আব্দুল হামিদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। স্বতন্ত্র প্রার্থী ইব্রাহীমের মনোনয়ন অবৈধ ঘোষিত হয়।

ব্রাহ্মণবাড়িয়া-২ উপনির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাইবাছাই সভা

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শাহগীর আলম জানান, স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে মনোনয়নপত্র দাখিলের সময় মোট ভোটারের এক শতাংশ স্বাক্ষর জমা দিতে হয়। এর মধ্য থেকে নির্বাচন কমিশন দৈবচয়নের মাধ্যমে ১০ জন ভোটারের স্বাক্ষর যাচাই-বাছাই করে। এই ১০ জনের মধ্যে চার জন কোনও স্বাক্ষর করেননি এবং একজন মৃত ব্যক্তির জাল স্বাক্ষর রয়েছে। তাই স্বতন্ত্র প্রার্থী ইব্রাহীমের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে।

এ সময় তিনি সবাইকে নির্বাচনি আচরণবিধি মেনে চলার আহ্বান জানান।

ঘোষিত তফসিল অনুযায়ী, আপিল করা যাবে ১৩ থেকে ১৭ অক্টোবর। আপিলের নিষ্পত্তি করা হবে ১৮ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৯ অক্টোবর। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২০ অক্টোবর। আগামী ৫ নভেম্বর ভোট অনুষ্ঠিত হবে।

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচনপোস্টাল ব্যালটে ভোট পড়েছে মাত্র চারটি
১ লাখ ২০ হাজার ভোটে জামায়াতকে হারিয়ে ধানের শীষ বিজয়ী
বিপুল ভোটে জয়ী ধানের শীষের বাদশা, আবারও হারলেন জামায়াতের সোহেল
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী