ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলার প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ

রাঙামাটি প্রতিনিধি
১৩ অক্টোবর ২০২৩, ১৫:৫৩আপডেট : ১৩ অক্টোবর ২০২৩, ১৫:৫৩

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে রাঙামাটিতে। শুক্রবার (১৩ অক্টোবর) জুমার নামাজ আদায় শেষে শহরের ফিশারি ঘাট ও কালেক্টর মসজিদ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙামাটি জেলা শাখার পক্ষ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বনরুপায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা শাখার সভাপতি মো. জসিম উদ্দিন, আলাউদ্দিন রাফি, এম এস শফি ও ইমাম হোসেন। একই সময় বনরুপায় মসজিদ সংলগ্ন আহলে সুন্নাত ওয়াল জমাআত বাংলাদেশ রাঙামাটি জেলা শাখা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙামাটি জেলা শাখার বিক্ষোভ মিছিল

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বক্তব্য রাখেন জেলা কমিটির সভাপতি সুফি আলম আল কাদেরী, যুগ্ম সম্পাদক আক্তার হোসনে চৌধুরী, বনরুপা জামে মসজিদের খতিব মাওলানা ইকবাল হোসেন, কলেজ গেট জামে মসজিদ খতিব মাওলানা সুলতান মাহমুদ প্রমুখ।

ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙামাটি জেলা শাখার সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, ‘আমেরিকা মানবাধিকারের কথা বলে। তারা বিভিন্ন দেশকে মানবতার কথা ফেরি করে বেড়ায়, আজ তারা ফিলিস্তিনি মানুষের ওপর হত্যা সমর্থন করে কীভাবে? জাতিসংঘ ও আমেরিকা আজ ইসরায়েলের হামলাকে সর্মথন দিয়ে যাচ্ছে। ফিলিস্তিনের সাধারণ মানুষের প্রতি যে জুলুম-নির্যাতন চলমান, তার প্রতিবাদে আজ আমরা সমবেত হয়েছি। ইসরায়েলের অবৈধ দখলদারির প্রতিবাদ জানাচ্ছি। আমরা মুক্তিকামী জনতার প্রতি সংহতি জানাচ্ছি। আমরা কোনও জঙ্গিবাদকে সমর্থন করি না। বিশ্বের যে প্রান্তে অন্যায় হবে, সেখানেই আমাদের প্রতিবাদ জারি থাকবে।’

আহলে সুন্নাত ওয়াল জমাআত বাংলাদেশ রাঙামাটি জেলা শাখার মানববন্ধন

আহলে সুন্নাত ওয়াল জমাআত বাংলাদেশ রাঙামাটি জেলা শাখা সভাপতি সুফি আলম আল কাদেরী বলেন, ‘ইসরায়েলি ইহুদি গোষ্ঠীরা দীর্ঘদিন ফিলিস্তিন দখল করে নির্যাতন করে আসছে। প্রতিবাদ করায় উল্টো আবারও নির্যাতন ও হামলার শিকার হচ্ছে ফিলিস্তিনের সাধারণ জনগণ। পশ্চিমা ক্ষমতাধর রাষ্ট্রগুলো এই হামলাকে আরও উসকে দিচ্ছে।’

ফিলিস্তিনের পতাকা হাতে অনেককে বিক্ষোভে মিছিলে আসতে দেখা গেছে। বিক্ষোভ মিছিল ও সমাবেশকে কেন্দ্র করে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়।

/কেএইচটি/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের