রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ হত্যার প্রধান কুশীলব গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি
১৬ অক্টোবর ২০২৩, ১৫:৪৮আপডেট : ১৬ অক্টোবর ২০২৩, ১৬:০৮

রোহিঙ্গাদের শীর্ষ নেতা মহিবুল্লাহ হত্যাকাণ্ডের প্রধান সমন্বয়কারী ও আরসা কমান্ডার নুর কামাল ওরফে সমিউদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (১৫ অক্টোবর) রাত ৯টার দিকে কক্সবাজারের  উখিয়া রোহিঙ্গা আশ্রয়কেন্দ্রের কুতুপালং এলাকা থেকে তাকে গ্রেফতারের কথা জানিয়েছে র‍্যাব।

র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী বলেন, দেশি-বিদেশি অস্ত্রসহ তাকে গ্রেফতার করা হয়েছে। সমিউদ্দিন মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মির (আরসা) মোস্ট ওয়ান্টেড কিলার গ্রুপের প্রধান।

প্রসঙ্গত, ২০২১ সালের ২৯ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে উখিয়া রোহিঙ্গা আশ্রয়কেন্দ্রে কুতুপালং লম্বাশিয়া ক্যাম্প ১ ইস্ট ব্লক ডি-৭-এ রোহিঙ্গা নেতা মাস্টার মুহিবুল্লাহ বন্দুকধারীদের গুলিতে নিহত হন। তার সঙ্গে রোহিঙ্গা স্বদেশে প্রত্যাবাসন নিয়ে আরসার সঙ্গে বিরোধ ছিল। এ জন্য তাকে আরসা হত্যা করেছে বলে অভিযোগ রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন‘চারপাশে ছড়িয়ে ছিল কঙ্কাল-খুলি’, রাখাইনে রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির হত্যাযজ্ঞ
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি