পোস্টার লাগানোর সময় হিযবুত তাহরীরের দুই সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৯ অক্টোবর ২০২৩, ২১:৫১আপডেট : ১৯ অক্টোবর ২০২৩, ২১:৫১

চট্টগ্রামে পোস্টার লাগানোর সময় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর সদস্য সন্দেহে দুজনকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ। বুধবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ১১টায় নগরীর কোতোয়ালী থানাধীন এস এস খালেদ রোডের রীমা কমিউনিটি সেন্টারের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন আবু হাসান মো. তানভীর (২৮) ও মো. শহীদুল ইসলাম (৩২)। এ সময় তাদের কাছ থেকে রাষ্ট্র ও সরকারবিরোধী ৯টি পোস্টার, আঠা, একটি টিপ ছুরি এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কোতোয়ালী থানাধীন রীমা কমিউনিটি সেন্টারের সামনে সড়কে অভিযান চালিয়ে আবু হাসান মো. তানভীরকে গ্রেফতার করা হয়। এ সময় বাকিরা দৌড়ে পালিয়ে যায়। তানভীরের কাছ থেকে রাষ্ট্র ও সরকারবিরোধী ৯টি পোস্টার, আঠা, একটি টিপ ছুরি এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে তানভীরের দেওয়া তথ্যমতে নগরীর খুলশী থানাধীন ইস্পাহানী স্কুল অ্যান্ড কলেজের ভেতর অভিযান চালিয়ে শহীদুল ইসলামকে গ্রেফতার করা হয়।’

এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, ‘গ্রেফতার ব্যক্তিরা হিযবুত তাহরীরের সক্রিয় সদস্য। রাষ্ট্র ও সরকারবিরোধী পোস্টার লাগানোর সময় তাদেরকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের