লক্ষ্মীপুর-৩ আসনের উপনির্বাচনে প্রতীক পেলেন প্রার্থীরা

লক্ষ্মীপুর প্রতিনিধি
২০ অক্টোবর ২০২৩, ১৫:৫৯আপডেট : ২০ অক্টোবর ২০২৩, ১৫:৫৯

লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের উপনির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। শুক্রবার (২০ অক্টোবর) সকালে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে প্রতীক বরাদ্দ দেন নির্বাচনের দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেন।

এতে চার জন প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের প্রার্থী গোলাম ফারুক পিংকু পেয়েছেন দলীয় প্রতীক নৌকা, জাতীয় পার্টির রাকিব হোসেন দলীয় প্রতীক লাঙ্গল, জাকের পার্টির শামছুল করিম খোকন দলীয় প্রতীক হিসেবে পেয়েছেন গোলাপ ফুল ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) সেলিম মাহমুদ পেয়েছেন দলীয় প্রতীক আম।

প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে নির্বাচন কমিশন কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগের প্রার্থী গোলাম ফারুক পিংকু বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে জনগণের সেবা করার জন্য দলীয় প্রতীক নৌকা দিয়ে পাঠিয়েছেন। তৃণমূলের নেতাকর্মীরাও আমাকে চেয়েছেন। ইনশাআল্লাহ এই এলাকার মানুষ আমাকে বিপুল ভোটে জয়ী করবে।’

জাকের পার্টির শামছুল করিম খোকন বলেন, ‘ভোটাররা যদি তাদের ভোট নিজ ইচ্ছেমতো দিতে পারে তাহলে ইনশাআল্লাহ আমি জয়ী হবো। পারিবারিক ধারাবাহিকতা দেখলে লক্ষ্মীপুর-৩ আসনের জনগণের সঙ্গে আমাদের সম্পর্ক স্বাধীনতার আগে থেকেই। লক্ষ্মীপুরের রাজনীতিতেও আমাদের পারিবারিক অবদান অনেক। এখানকার অলিগলিতে আমি চ‌ষে বেড়িয়েছি। স্কুল-কলেজ থেকে পেশা ও রাজনীতি সবই আমার লক্ষ্মীপুর-৩ আসনকেন্দ্রিক। নির্বাচ‌নে নে‌মে এলাকাবাসীর সাড়া পা‌চ্ছি। যত বেশি ভোটাররা জানতে পারছে আমি নির্বাচন করছি, তাদের উপস্থিতি বাড়ছে। প্রপার লেভেল প্লেয়িং ফিল্ড পেলে আমার জয় নিশ্চিত।’

উল্লেখ্য, ৩০ সেপ্টেম্বর লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল মারা যান। ৪ অক্টোবর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। একই সঙ্গে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এ আসনে মোট ভোটার ৪ লাখ ৩ হাজার ৭৪৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯ হাজার ৯৬ জন এবং নারী ভোটার ১ লাখ ৯৪ হাজার ৬৪৮ জন। একটি পৌরসভা এবং ১২টি ইউনিয়নের মোট ১১৫টি কেন্দ্রে আগামী ৫ নভেম্বর এই উপনির্বাচনে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

/কেএইচটি/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি