গ্রেফতার আতঙ্কে মায়ের জানাজা না পড়ে পালালেন বিএনপি নেতা

মীরসরাই প্রতিনিধি
২২ অক্টোবর ২০২৩, ১৮:৪৪আপডেট : ২২ অক্টোবর ২০২৩, ২০:১০

মীরসরাইয়ে গ্রেফতার আতঙ্কে মায়ের জানাজা না পড়ে পালিয়েছেন উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন। সাদা পোশাকে পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি জানাজার আগে চলে যান।

জানা গেছে, দীর্ঘদিন অসুস্থ থাকার পর শুক্রবার রাতে নিজাম উদ্দিনের মা মাহমুদা খানম (৭৩) মারা যান। শনিবার (২১ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় নিজ বাড়িতে তার জানাজার আয়োজন করা হয়। মায়ের জানাজার ২০ মিনিট আগে বাড়িতে উপস্থিত হন নিজাম উদ্দিন। তার উপস্থিতির খবর পেয়ে জোরারগঞ্জ থানার বেশ কয়েকজন পুলিশ সদস্য সাদা পোশাকে অবস্থান নেন জানাজার মাঠে।

জানাজার পর গ্রেফতার করা হতে পারে এমন আশঙ্কা থেকে গ্রেফতার এড়াতে মায়ের জানাজা না পড়েই স্থান ত্যাগ করেন গাজী নিজাম। এ সময় নেতাকর্মীরা তাকে নিরাপত্তা দিয়ে এলাকা পার করে দেন।

মীরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী বলেন, ‘গাজী নিজাম উদ্দিন মায়ের জানাজা পড়তে উপস্থিত হওয়ার পর পুলিশ সাদা পোশাকে অবস্থান নিলে তিনি গ্রেফতার এড়াতে সটকে পড়েন। আওয়ামী সরকারের পুলিশ বাহিনী এখন জানাজা পড়তেও বাধা দিচ্ছে আমাদের নেতাকর্মীদের।’

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হোসেন বলেন, ‘বিএনপি নেতার মায়ের জানাজার বিষয়টি আমার জানা ছিল না। ওটা শুনেছি রাতে। দুর্গাপূজা উপলক্ষে থানাজুড়ে পুলিশ সাদা পোশাকে ডিউটি করেছে। তিনি যেহেতু হত্যা মামলার আসামি, হয়তো ভয় কাজ করেছে। তবে জানাজায় উপস্থিত থাকলে গ্রেফতারও হতে পারতেন, যেহেতু তিনি আসামি।’

প্রসঙ্গত, গত ২৯ সেপ্টেম্বর মীরসরাই উপজেলার ওসমানপুর ইউনিয়নে বিএনপি-আওয়ামী লীগের সংঘর্ষে রায়হান হোসেন রুমন নামে এক কিশোর নিহত হয়। এ ঘটনায় ৩০ সেপ্টেম্বর জোরারগঞ্জ থানায় হত্যা ও মারামারির পৃথক দুটি মামলায় গাজী নিজাম উদ্দিনকে আসামি করা হয়।

/কেএইচটি/এমওএফ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী