বর্তমান সরকারের উন্নয়ন বলে শেষ করা যাবে না: পার্বত্যমন্ত্রী

বান্দরবান প্রতি‌নি‌ধি
২৭ অক্টোবর ২০২৩, ১৪:৩৭আপডেট : ২৭ অক্টোবর ২০২৩, ১৪:৩৭

‘বান্দরবা‌ন টানেল পর্যটকদের জন্য দর্শনীয় স্থান হিসাবে পরিণত হবে। এই টানেলের ভেতরে স্বাধীনতা যুদ্ধের ইতিহাস ও বান্দরবানের উন্নয়নের ইতিহাস তুলে ধরে চিত্রাঙ্কন করা হবে। এতে পর্যটক ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ইতিহাস সম্পর্কে জানতে পারবে।’

শুক্রবার (২৭ অক্টোবর) সকালে পার্বত‌্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈ‌সিং এম‌পি বান্দরবান বাস টার্মিনাল টানেল উদ্বোধনকালে এসব কথা বলেন।

এ সময় মন্ত্রী আরও ব‌লেন, ‘বর্তমান সরকা‌রের উন্নয়ন চো‌খে পড়ার মতো। যা ব‌লে শেষ করা যা‌বে না। যোগা‌যো‌গব‌্যবস্থা উন্নয়ন ও শিক্ষাব‌্যবস্থার কার‌ণে আজ পাহা‌ড়ের মানু‌ষের আর্থসামা‌জিক মান বৃ‌দ্ধি পে‌য়ে‌ছে। পর্যটকরাও এখা‌নে এসে মুগ্ধ হ‌চ্ছেন।’ জনগ‌ণের ভো‌টে নির্বা‌চিত হ‌য়ে আগামী‌তেও এ উন্নয়নযাত্রা অব‌্যাহত থাক‌বে ব‌লে জানান তি‌নি।

বান্দরবান বাস টার্মিনাল টানেল

বান্দরবান পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ১১ কো‌টি টাকা ব্যয়ে বান্দরবান বাস টার্মিনাল টানেল নির্মাণ, এক কোটি টাকা ব্যয়ে রুমা বাসস্ট্যান্ড নির্মাণ ও পার্বত্য জেলা পরিষদের ১৪ কোটি পাঁচ লাখ টাকা ব্যয়ে ১০টি উন্নয়নমূলক কাজের উদ্বোধন করা হয়।

এ সময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান হারুন অর রশিদ, বান্দরবান পৌরসভার মেয়র মো. শামসুল ইসলাম, জেলা আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ, অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহ আলম,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বো‌র্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত, শৈল শোভা বাসশ্রমিক স‌মি‌তির সভাপ‌তি আবদুল কুদ্দুস চেয়ারম‌্যানসহ জনপ্রতিনিধি এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

/কেএইচটি/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম