‘কেউ নির্বাচন ব্যাহতের চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনী মুখে আঙুল দিয়ে বসে থাকবে না’

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৭ অক্টোবর ২০২৩, ১৬:৩৮আপডেট : ২৭ অক্টোবর ২০২৩, ১৭:০১

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচন হবে সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ। নির্বাচন হবে ২০২৪ সালের জানুয়ারি মাসে। সেই নির্বাচন যদি কেউ ব্যাহত করার চেষ্টা করে তাহলে আইনশৃঙ্খলা বাহিনী মুখে বুড়ো আঙুল দিয়ে বসে থাকবে না। জনগণ কিন্তু চোখে চশমা লাগিয়ে দেখবে না। বাংলাদেশে যারা অশান্তি সৃষ্টি করবে, তাদের জনগণ সঠিকভাবে জবাব দেবে।’

তিনি বলেন, ‘বিএনপি-জামায়াত বাংলাদেশের সংসদ নির্বাচন বানচাল করার জন্য উঠেপড়ে লেগেছে। আমরা তাদের ষড়যন্ত্র কোনোভাবেই সফল হতে দেবো না।’

শুক্রবার (২৭ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া পৌর আওয়ামী লীগ আয়োজিত বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘ওনারা ডাক দিয়েছেন ২৮ অক্টোবর নাকি কী তেলেসমাতি দেখাবেন। তাদের আন্দোলনের হুমকিকে উড়িয়ে দিয়ে বলেন, ‘আমরা পাকিস্তান আর্মির তেলেসমাতি দেখেছি। আর কী দেখবো।’

তিনি জনগণকে বিএনপি-জামায়াতের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘সব ষড়যন্ত্র প্রতিরোধ করতে হবে।’

বিএনপির-জামায়াতের কঠোর সমালোচনা করে মন্ত্রী বলেন, ‘আমরা বাংলাদেশের উন্নয়নের বিশ্বাস করি। আপনারা ঘরে ঘরে যাবেন। নৌকার পক্ষে ভোট চাইবেন। শেখ হাসিনার পক্ষে ভোট চাইবেন। আমিও আপনাদের সঙ্গে ঘরে ঘরে যাওয়ার চেষ্টা করবো। আমরা ঘরে ঘরে গিয়ে মানুষকে ভোটকেন্দ্রে নিয়ে আসার জন্য উদ্বুদ্ধ করবো। কে নির্বাচনে এলো বা না এলো সেটা আমাদের বিবেচ্য বিষয় নয়। আমাদের বিবেচ্য বিষয় হলো, জনগণ যেন তাদের প্রতিনিধি নির্বাচিত করার জন্য ভোটকেন্দ্রে যায়। সে বিষয়ে আপনারা খেয়াল রাখবেন।’

তিনি বলেন, ‘দেশে যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, তাহলে সেটার জবাব আমরা জনগণ দেবো।’

এ সময় তিনি সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন। পরে তিনি নিজের জন্য উপস্থিত জনগণসহ সবার কাছে ভোট চান।

পৌর আওয়ামী লীগের আহ্বায়ক আব্দুল্লাহ ভূঁইয়া বাদলের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক ও আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজলসহ আওয়ামী লীগ ও সংগঠনের নেতাকর্মীরা।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের