টানেল উদ্বোধন: খণ্ড খণ্ড মিছিলে জনসভায় আসছেন নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৮ অক্টোবর ২০২৩, ১১:১১আপডেট : ২৮ অক্টোবর ২০২৩, ১১:১১

চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন করা হবে আজ শনিবার (২৮ অক্টোবর)। প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানেল প্রকল্পের উদ্বোধন করবেন। প্রথমে প্রধানমন্ত্রী নগরীর পতেঙ্গাপ্রান্তে টানেলের নামফলক উন্মোচন করবেন। এরপর টানেলের আনোয়ারাপ্রান্তে কাফকো কলোনিসংলগ্ন কেইপিজেড মাঠে জনসভায় বক্তব্য দেবেন।

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে এ জনসভার আয়োজন করা হয়েছে। জনসভার মাঠে প্রস্তুত করা হয়েছে নৌকার আদলে মঞ্চ।

বেলা ১১টার পর জনসভাস্থলে আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগদানের কথা রয়েছে। এই উপলক্ষে ভোর থেকে জনসভাস্থলে জড়ো হচ্ছেন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। খণ্ড খণ্ড মিছিল নিয়ে স্লোগান দিতে দিতে তারা জনসভায় আসছেন।

নৌকা নিয়ে মিছিলে এসেছেন কেউ কেউ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ জনসভা থেকে চট্টগ্রামের টানেলসহ ১৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও তিনটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

জনসভা ঘিরে চট্টগ্রামের মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। ইতোমধ্যে কেন্দ্রীয় নেতারা পৌঁছে গেছেন। দক্ষিণ জেলা ছাড়াও নগরী এবং উত্তর জেলাসহ পার্শ্ববর্তী জেলা থেকে নেতাকর্মীরা বাস, ট্রাক ও মাইক্রোবাসসহ বিভিন্ন পরিবহনে জনসভাস্থলের দিকে আসছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখতে দলীয় নেতাকর্মীদের বাইরেও আসছেন সাধারণ মানুষ।

ক্রমশই লোকে লোকারণ্য হয়ে উঠছে জনসভাস্থল

জনসভা ঘিরে সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছেন আয়োজকরা। জনসভার মঞ্চ আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকার আদলে তৈরি করা হয়েছে।

এ প্রসঙ্গে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সমাবেশের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন। কেন্দ্রীয় অনেক নেতা আগে থেকে চট্টগ্রামে অবস্থান করছেন। টানেল উদ্বোধনের পরপরই জনসভাস্থলে আসবেন প্রধানমন্ত্রী। জনসভায় দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন সভানেত্রী।’

/কেএইচটি/
সম্পর্কিত
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সর্বশেষ খবর
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী