অস্ত্রসহ মিয়ানমারের ৩ সীমান্তরক্ষীকে আটক করেছে বিজিবি

টেকনাফ প্রতিনিধি
২৮ অক্টোবর ২০২৩, ২১:১৭আপডেট : ২৮ অক্টোবর ২০২৩, ২১:১৭

কক্সবাজারের টেকনাফের নাফ নদের শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশ সীমান্তে ঢুকে পড়ায় মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপির তিন সদস্যকে আটক করেছে বাংলাদেশের বিজিবি। পরে দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্য পতাকা বৈঠক শেষে তাদের ফেরত দেওয়া হয়। 

শনিবার (২৮ অক্টোবর) বিকালে টেকনাফ পৌরসভার চৌধুরী পাড়ার টেকনাফ-মিয়ানমার ট্রানজিট জেটিঘাটে বিজিবি-বিজিপির পতাকা বৈঠকের মাধ্যমে অস্ত্রসহ আটক বিজিপির তিন সদস্যকে হস্তান্তর করা হয়। এর আগে, সকালে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকে পড়লে অস্ত্র-গুলি, ওয়াকিটকি, মোবাইল ফোন ও ইঞ্জিনচালিত একটি কাঠের নৌকাসহ তাদের আটক করা হয়েছিল।

এসব তথ্য নিশ্চিত করে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মহিউদ্দিন আহমেদ জানান, শনিবার সকাল ৯টার দিকে ঝিমংখালী সীমান্তে মিয়ানমারের ৭ বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) তিন সদস্য একটি কাঠের নৌকা করে ঢুকে পড়ে। এ সময় টহলরত বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ পূর্বক আটক করেন। আটক বিজিপির সদস্যরা ভুলক্রমে আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম করে বলে জানান।

বিজিবির এই অধিনায়ক আরও জানান, আটকের পর তাদেরকে ২ বিজিবি ব্যাটালিয়ন সদরদফতরে আনা হয়। পরে মিয়ানমার বিজিপির সঙ্গে যোগাযোগের পর বিকালে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেওয়া হয়।

/এফআর/
সম্পর্কিত
নাফ নদীতে সশস্ত্র দুর্বৃত্তদের তাণ্ডব, সীমান্তে আতঙ্ক
মোদির আমন্ত্রণে ভারত সফরে মিয়ানমারের প্রেসিডেন্ট
খুনোখুনি থামছে না রোহিঙ্গা ক্যাম্পে, সক্রিয় ৬ সশস্ত্র গোষ্ঠী
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের