ছাত্রলীগ নেতাকর্মীদের দেখেই মিছিল ছেড়ে পালিয়ে যান বিএনপির নেতাকর্মীরা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
৩১ অক্টোবর ২০২৩, ১৮:৪৬আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, ১৮:৪৬

কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার পীরবাড়ি এলাকায় অবরোধের সমর্থনে মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। তবে ছাত্রলীগের নেতাকর্মীরা সেখানে এসে ধাওয়া দিলে নিমিশেই পণ্ড হয়ে যায় মিছিলটি।

খোঁজ নিয়ে জানা গেছে, দুপুরে জেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নানের নেতৃত্বে মহাসড়কের পীর বাড়ি এলাকায় একটি বিক্ষোভ মিছিল করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মিছিলে জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপ, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সজিবুর রহমান, সাবেক ভিপি তাজুল ইসলামসহ বেশ কয়েকজন ছিলেন। মিছিলটি বের করার ২/৩ মিনিটের মধ্যেই জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন প্রায় শতাধিক মোটরসাইকেল নিয়ে সেখানে উপস্থিত হন।

সেখানে ছাত্রলীগের নেতাকর্মীরা বিএনপির নেতাকর্মীদের ধাওয়া করলে সড়কের পাশের কৃষি জমিতে নেমে এবং দৌড়ে চলে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।

এই বিষয়ে জানতে জেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নানের মোবাইল ফোনে কল করলে তা বন্ধ পাওয়া যায়।

তবে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন দাবি করেন, বিএনপি-জামায়াত দেশবিরোধী নাশকতামূলক কর্মসূচি দিয়েছে। সাধারণ মানুষ তা প্রত্যাখ্যান করেছে। আমরা সকাল থেকেই তাদের অপচেষ্টা প্রতিরোধে মোটরসাইকেল নিয়ে ঘুরেছি। পীরবাড়ি এলাকায় তারা নাশকতার চেষ্টা চালায়। খবর পেয়ে সেখানে আমরা যাই। আমাদের দেখেই তারা দৌড়ে পালিয়ে যায়। আগামী দিনগুলোতে ছাত্রলীগ মাঠে থাকবে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি আসলাম হোসেন জানান, বিএনপির নেতাকর্মীদের মিছিল বের করার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছিল। এর আগেই ছাত্রলীগের ছেলেরা সেখানে গেলে তারা পালিয়ে যায়। তবে সেখানে কোনও সংঘর্ষ বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

/এফআর/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী