চট্টগ্রামে দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্বামী-স্ত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
৩১ অক্টোবর ২০২৩, ২০:১৪আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, ২০:১৪

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক দম্পতি নিহত হয়েছেন। তারা হলেন আমির হোসেন (৬৫) ও তার স্ত্রী জুলেখা বেগম (৫৫)। এ ঘটনায় তাদের ছেলে জসিম উদ্দিন (৩০) আহত হন। 

সোমবার (৩০ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার সরফভাটা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ছৈয়দুরখীল গ্রামের বাড়িতে তাদের ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। আহত অবস্থায় তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে আমির হোসেন এবং মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে জুলেখা বেগম মারা যান।

সরফভাটা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) আবদুল মোনাফ বলেন, ‘সোমবার রাত ১০টার দিকে আমির হোসেনের বাড়িতে ঢুকে দুর্বৃত্তরা। তারা আমির হোসেনকে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে জখম করে। তাকে বাঁচাতে স্ত্রী জুলেখা বেগম ও ছেলে জসিম উদ্দিন এগিয়ে এলে তাদেরও কুপিয়ে জখম করা হয়। তাদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। আহত তিন জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টায় আমির হোসেন এবং মঙ্গলবার সকালে জুলেখা বেগম মারা যান। ওই হাসপাতালে চিকিৎসাধীন আছেন জসিম।’ 

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মদ হাসান বলেন, ‘দক্ষিণ রাঙ্গুনিয়া থানা এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনও মামলা হয়নি। কারা, কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।’

/এএম/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
বললেন কথিত বন্দুকযুদ্ধে নিহত একরামের স্ত্রী৯ বছরেও বিচার পাইনি, এখনও দুই মেয়েকে নিয়ে হুমকিতে আছি 
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের