‘শেখ হাসিনাকে দেশের মানুষ আবারও ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে আসবে’

চাঁদপুর প্রতিনিধি
০১ নভেম্বর ২০২৩, ২২:০৪আপডেট : ০১ নভেম্বর ২০২৩, ২২:০৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশের মানুষ আবারও ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে আসবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, ‘বিএনপি-জামায়াত জোট অতীতে ক্ষমতায় ছিল। কিন্তু তারা দেশের জন্য কিছুই করতে পারেনি। আগুন-সন্ত্রাস সৃষ্টিকারী এই জোটকে দেশের মানুষ নতুন করে ক্ষমতায় দেখতে চায় না।’

বুধবার (১ নভেম্বর) বিকালে চাঁদপুর স্টেডিয়ামে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. দীপু মনি বলেন, ‘হরতাল, অবরোধের নামে বিএনপি সন্ত্রাস, যানবাহনে আগুন, সাধারণ মানুষ, পুলিশকে হত্যা করছে। তারাই আবার ক্ষমতায় যাওয়ার দিবাস্বপ্ন দেখছে।’

দেশের উন্নয়নচিত্র তুলে ধরে মন্ত্রী বলেন, ‘তারা (বিএনপি) তো আগেও ক্ষমতায় ছিল। কই তখনতো দেশের কোনও উন্নয়ন করেনি। তবে দেশের জন্য যিনি করছেন তিনি হচ্ছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তার হাত ধরে দেশ এগিয়ে যাচ্ছে। এবার আপনারাই তফাত খুঁজুন। কোন দলকে ক্ষমতায় দেখতে চায় দেশবাসী।’

দীপু মনি বলেন, ‘স্বাধীনতাবিরোধী সাম্প্রদায়িক গোষ্ঠী এবং উন্নয়ন ও গণতন্ত্র বিরোধী দেশি-বিদেশি অপশক্তি এখনও নানাভাবে চক্রান্ত ষড়যন্ত্র করে যাচ্ছে। এই অপশক্তির যেকোনও অপতৎপরতা-ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করে উন্নয়নের ধারাবাহিকতা ও গণতন্ত্র রক্ষার জন্য সর্বদা প্রস্তুত থাকতে হবে।’

জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি মো. ইউসুফ গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদ, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান প্রমুখ।

সমাবেশের শুরুতে চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী।

/এফআর/
সম্পর্কিত
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের