চট্টগ্রামে একই পরিবহনের দুটি বাস ভাঙচুর, একটিতে আগুন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০২ নভেম্বর ২০২৩, ১৩:০৫আপডেট : ০২ নভেম্বর ২০২৩, ১৩:০৫

চট্টগ্রামে অবরোধের তৃতীয় দিনে রাঙ্গুনিয়া উপজেলায় আরও একটি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। বৃহস্পতিবার (২ নভেম্বর) ভোরে উপজেলার কাপ্তাই সড়কের চন্দ্রঘোনা লিচুবাগান এলাকায় দাঁড়িয়ে থাকা এবি ট্রাভেলসের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ সময় বিক্ষোভকারীরা একই পরিবহনের আরও দুটি বাস ভাঙচুর করে। এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।

এদিকে আগুনে এবি ট্রাভেলসের বাসটি সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়েছে। বাসটিতে যাত্রী বসার সিট থেকে শুরু সব কিছুই পুড়ে গেছে।

রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কামরুজ্জামান সুমন বলেন, ‘ভোর ৪টার দিকে কে বা কারা কাপ্তাই সড়কের চন্দ্রঘোনা লিচুবাগান এলাকায় সড়কের ওপর পার্কিং করা এবি ট্রাভেলসের একটি বাসে অগ্নিসংযোগ করে। এ সময় একই পরিবহনের আরও দুটি বাস ভাঙচুর করা হয়। খবর পেয়ে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে ৪টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।’

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, ‘রাঙ্গুনিয়ার লিচুবাগানে একটি বাসে আগুন দেওয়া হয়েছে। পুলিশ যাওয়ার আগে আসামিরা পালিয়ে গেছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

গতকাল বুধবার ভোরে একই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের চৌধুরী গোট্টা এলাকায় দুটি পাথরবোঝাই ট্রাক এবং একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। আগুনে তিনটি গাড়ি সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়।

/কেএইচটি/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের